• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বৈসু,সাংগ্রাই,বিজু,বিষু,বিহু উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ র‌্যালী ও আলোচনা সভা করবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2016   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালীদের রয়েছে নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য। রাঙামাটির প্রতিটি উপজেলায় সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়নে আগামী অর্থ বছর থেকে পরিষদের বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখা হবে।

 

তিনি  এ সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি প্রত্যেক উপজেলায় দায়িত্বপ্রাপ্ত পরিষদ সদস্যদেরকে এ বিষয়ে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

 

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে পরিষদ কর্তৃক আয়োজিত ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক ও প্রাণের উৎসব বৈসু, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু-এর  উপলক্ষে আগামী ৬ এপ্রিল র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় সভায় র‌্যালী কমিটির আহ্বায়ক ও পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য অংসুইপ্রু চৌধুরী, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, ত্রিদীপ কান্তি দাশ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুল মনসুর চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের উপ-পরিচালক রুনেল চাকমা, জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, সাংস্কৃতিক সংগঠন জুম ইস্থেটিক্স কাউন্সিল (জাক) এর সভাপতি এডভোকেট মিহির বরণ চাকমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের কার্য নির্বাহী সদস্য সুগত চাকমা, চাঁদ রায়সহ চাকমা, মারমা, ত্রিপুরা, তংচঙ্গ্যা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

সভায় পার্বত্য চট্টগ্রামে বসবারত ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক ও প্রাণের উৎসব বৈসু, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু উৎসবকে আরো প্রাণবন্ত করতে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের মাঝে তুলে ধরতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আগামী ৬এপ্রিল  সকাল ১০টায় রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে আলোচনাসভা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষায় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করতে পরিষদ চেয়ারম্যান সকলকে আন্তরিকতার সাথে সহযোগিতা প্রদানের আহ্বান জানান। 

 

এদিকে, বাংলা নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দ উপলক্ষে পরিষদের উদ্যেগে আগামী ১৫এপ্রিল ২রা বৈশাখ দিনব্যাপী বর্ণ্যাঢ্য র‌্যালী, পান্তা ভাত বিতরণ, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।

 

কমিটি কর্তৃক আগামী ১৫এপ্রিল আয়োজিত অনুষ্ঠান সমূহে প্রশাসনের কাছ থেকে আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগীতা প্রদানের অনুরোধ জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ