• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে সিভিল সার্জন অফিস থেকে হ্যান্ড গ্ল্যাভস পাচারকালে আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2016   Saturday

খাগড়াছড়িতে সিভিল সার্জন অফিস থেকে  ২ হাজার পিস হ্যান্ড গ্ল্যাভস অবৈধভাবে বাজারে বিক্রি হওয়া মালামালসহ  স্থানীয় লোকজন  একজনকে ধরে  পুলিশে সোর্পদ করেছে।

 

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অসিম দত্ত শুক্রবার রাত  সাড়ে  নয়টার দিকে  খাগড়াছড়ি সাতকানিয়া স্টোরের সামনে থেকে হ্যান্ড গ্ল্যাভসগুলো নিয়ে চট্টগ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় জনতা তাকে ধরে ফেলে পুলিশে  সোর্পদ করে।

 

গ্রেফতার হওয়া অসিম দত্ত জানান, তিনি প্রায়ই সময় সিভিল সার্জন অফিসের স্টোর কিপার কাশেম এর কাছ থেকে এসব হ্যান্ড গ্ল্যাভস কিনে নিয়ে যান। এ গুলোও তার কাছ থেকে শুক্রবার ১৩ টাকা করে কিনেছেন বলে তিনি দাবী করেন।

 

এ ব্যাপারে স্টোর কিপার কাশেম বলেন তিনি অসিম দত্তকে চেনেন না। তিনি কোথায় থেকে এসব হ্যান্ড গ্ল্যাভস কিনেছেন তার  জানা নেই।

 

জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহেদুল আলম বলেন, স্টোর কিপারকে পুলিশে দেওয়ার জন্য  সিভিল সার্জনকে বলা হয়েছে।

 

 সদর থানার ওসি সামছুদ্দিন ভূইয়া বলেন স্বাস্থ্য বিভাগের মালমালসহ জনতা ধরে  পুলিশে খবর দেয়। এ ব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মামলা হয়েছে।

 

সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার  হ্যান্ড গ্ল্যাভসসহ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ অবৈধকাজে তার কোন স্টাফ জড়িত থাকলে পুলিশকে আটক করার জন্য বলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ