• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    
 
ads

রুমায় গালেঙ্গা ইউপি`র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2016   Monday

সোমবার ভোর রাতে বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শান্তি প্রিয় ত্রিপুরাকে(৪২)-কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


জাানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নিবার্চনে গালেঙ্গা ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে সম্ভাব্য স্বতন্দ্র প্রার্থী শান্তি প্রিয় ত্রিপুরাকে সোমববার ভোর রাত চারটার দিকে রামজু পাড়ার বাড়ীতে ৬থেকে ৭ জনের এক দল দুর্বৃত্ত  হানা দেয়। এসময় দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে চোখ বেধে বাড়ির নিকটবর্তী জঙ্গলে অপহরণ করে নিয়ে যায়। এরপর সেখানে দুর্বৃত্তরা তার মাথায় ও কানে দুটি গুলি করে। এতে দুর্বৃরা তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর পালিয়ে যায়। নিহত শান্তিপ্রিয় ত্রিপুরা গ্যালেঙ্গা ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ছিল। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

 

এদিকে, কি কারণে শান্তিপ্রিয় ত্রিপুরাকে হত্যা করা হয়েছে তা জানা না গেলেও পরিবারের সদস্যদের দাবি দুর্বৃত্তরা ত্রিপুরা সম্প্রদায়ের একটি সন্ত্রাসী গ্রুপ।

 

নিহতের শ্যালক যুগেশ চন্দ্র ত্রিপুরা জানান, দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে তার দুলাভাইকে তুলে নিয়ে যায়। দুর্বৃত্তরা সবাই ত্রিপুরা সম্প্রদায়ের। দুর্বৃত্তরা ৬ থেকে ৭ জনের একটি দল ছিল।


রুমা থানার ভারপ্রাপ্ত ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা, কেন তাকে হত্যা করেছে তদন্ত করে জানা যাবে। ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ