• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পাহাড়ে প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু আগমন উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2016   Wednesday

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু এবং বাংলা নববর্ষ উৎসব উপলক্ষে বুধবার রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, হাজী মোঃ মুছা মাতব্বর, ত্রিপুরা কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা সাগরিকা রোয়াজা, পাংখোয়া জনগোষ্ঠীর প্রতিনিধি লাল চুয়াক লিয়ানা পাংখোয়া। প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয় রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।


প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসু আর বাংলা নববর্ষকে ঘিরে পাহাড়ে এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পাহাড়ের প্রতিটি পল্লিতে এ উৎসবকে ঘিরে সকল সম্প্রদায়ের মানুষ মেতে উঠেছে আনন্দ উৎসবে। এতে করে মানুষে মানুষে যে সুভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়েছে তাতে পার্বত্য এলাকা শান্তি সম্প্রীতি ও সৌহার্দ অনেকাংশে বৃদ্ধি পাবে।


সভাপতির বক্ত্যব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সামাজিক উৎসব বিজু- সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু এবং বাংলা নববর্ষে মানুষ যাতে উৎসবমূখর পরিবেশে পালন করতে পারে সে লক্ষ্যে জেলা পরিষদ পর্যাপ্ত সহায়তা প্রদান করেছে।

 

তিনি আরো বলেন, বৈসাবি আর বৈশাখি উৎসবে মানুষের সম্প্রীতি যাতে আরো সুদৃঢ় হয় সকলকে সে চেষ্ঠা নিতে হবে। অতিতের সকল দুঃখ কষ্ট ভুলে পুরাতন বছরকে বিদায় আর বাংলা নতুন বছরকে আনন্দের সাথে মানুষ যাতে বরণ করতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ