• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় বিএনপি`র চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামীলীগ প্রার্থীর জিডি

Published: 06 Apr 2016   Wednesday

লামা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাঁসিয়াখালী ইউনিয়নে বিএনপি’র মনোনিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন মজুমদারের বিরুদ্ধে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী খায়রুল বশরের পক্ষে তার ছেলে লামা থানায় একটি জিডি করেছেন।

 

লামা থানা উপ-পরিদর্শক জাহেদ নুর সাধারণ ডায়রীর তদন্তের অনুমোতি চেয়ে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বুধবার আবেদন করেছেন। তবে বিএনপি’র মনোনিত প্রার্থী জাকের হোসেন মজুমদার পাল্টা অভিযোগ করে বলেছেন, ভোটের ফলাফল নিজের অনুকুলে আনতে ও নির্বাচনী সুষ্ঠ পরিবেশকে ধ্বংস করে নির্বাচন কমিশন এবং আইন শৃংখলা বাহিনীকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন করার জন্য আওয়ামীলীগ মনোনিত প্রার্থী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

 

লামা থানার  উপ-পরিদর্শক জাহেদ নুর জানিয়েছেন,লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের  কাঠাল ছড়া এলাকার ভোটারদের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার গত শুক্রবার হুমকি দিয়ে বলেছেন, “নৌকা মার্কায় ভোট দিলে গুলি করে হত্যা করা হবে, মারধর করা হবে, বাড়ী ঘরে আগুন দিয়ে জালিয়ে দেয়া হবে” । এমন  অভিযোগ এনে সোমবার আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী খায়রুল বশরের ছেলে মোঃ মামুনর রশিদ লামা থানায় একটি জিডি দায়ের করেন। লামা থানার জিডি নং -১১৯৬, তারিখ-৪ ,এপ্রিল ১৬। জিডি দায়েরের পর লামা থানা উপ-পরিদর্শক জাহেদ নুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রসিকিউশন দায়েরের জন্য আদালতের অনুমোতির আবেদন করেছেন।

 

চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন মজুমদার বলেছেন, আওয়ামীলীগ প্রার্থী পরিকল্পিতভাবে মিথ্যাচার করছেন। নিজেরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে উল্টো তার বিরুদ্ধে জিডি করেছেন। তার সমর্থিত ভোটারদের চিহ্নিত করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।  তার সমর্থিত ভোটরদের পুলিশ দিয়ে হয়রানী এবং নাজেহাল করে নির্বাচনে বিশেষ সুবিধা হাসিলের জন্য জিডি দিয়ে হয়রানি করা হচ্ছে।

 

রির্টানিং অফিসার মোঃ আনোয়ার কামাল জানিয়েছেন, কোন প্রার্থীকে কেউ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তার জানানেই। আগামী ২৩ এপ্রিল লামা উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

এ ব্যাপারে লামা থানার  অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর সাথে যোগাযোগ করা হরে তিনি বলেন, জিডির বিষয়ে তদন্ত পূর্বক আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ