• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জুরাছড়িতে বিশেষ ধর্মীয় সভার আয়োজন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2016   Friday

জুরাছড়িতে বিশেষ ধর্মীয় সভার আয়োজন

 

বিশ্ব শান্তি কামনায় শুভ নববর্ষ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার বাস ভবনে বিশেষ ধর্ম সভা ও গুণীজনদের প্রীতি ভোজের অায়োজন করা হয়। শুক্রবার সকালে জুরাছড়ি উপজেলা তার নিজ বাস ভবনে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে জ্ঞান লংকার মহাস্থবির লোভ, দ্বেষ, হিংসা পরিহার করে ক্ষমা ও মৈত্রীর মনোভাব নিয়ে নিজের মনের, সমাজের ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান। তিনি গৌতমবুদ্ধ ও ধর্মীয় গুরু বনভান্তের পথ অনুসরণের উপদেশ দেন। অনুষ্ঠানে কয়েকজন জ্যেষ্ঠ বৌদ্ধভিক্ষুও উপস্থিত পুণ্যার্থীদের ধর্মীয় দেশনা (উপদেশ বাণী) দেন।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, রাঙামাটি আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, কালা চান চাকমা, জুরাছড়ি আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা, এরাইছড়ি মৌজার হেডম্যান রিতেশ চাকমা, সুবলং শাখা বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি ধল কুমার চাকমা, সহ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার পারিবারিক সদস্যগণ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শুভ নববর্ষ উপলক্ষে বিশ্ব শান্তি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার প্রয়াত পিতা-মাতা, ভাই ও ভগ্নীপতির সৎগতি কামনা বিশেষ ধর্মীয় সভায় পঞ্চশীল প্রার্থনা ও গ্রহন, সংঘ দান, বুদ্ধ ধাতু উৎসর্গ, ১২৬ ফুট উচ্চত বুদ্ধের ভাস্করের উদ্দেশ্যে স্বর্ণ-রূপা দান, ইলেক্ট্রেনিক সামগ্রী দান, পিন্ডু দান এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বিশেষ প্রার্থনা পাঠ শেষে সুবলং শাখা বন বিহারের আবাসিক প্রধান বুদ্ধশ্রী মহাস্থবীরের হাতে তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও তার জেষ্ঠ ভাই সুকৃতি ময় চাকমা।

 

আজ্যনন্দ স্থবীর বলেন, ঐক্য ও সংহতির মাধ্যমে কঠিন কাজকে সহজভাবে সম্পন্ন করার অনুপ্রেরণা জোগায়। জুরাছড়িবাসী সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ১২৬ ফুট উচ্চত বুদ্ধের ভাস্কর কাজ এগিয়ে চলেছে বলে তিনি উল্লেখ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ