• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সন্ত্রাস,চাদাঁবাজি ও ভূমি দখলের প্রতিবাদে রাঙামাটিতে পার্বত্য বাঙালী গণ মঞ্চের সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2016   Sunday

লংগদুতে সন্ত্রাস,চাদাঁবাজি ও ভূমি দখলের প্রতিবাদে রোববার রাঙামাটিতে পার্বত্য বাঙালী গণ মঞ্চ নামের একটি নতুন সংগঠন সংবাদ সন্মেলনের আয়োজন করেছে।

 

সংবাদ সন্মেলনে নেতারা অভিযোগ করে দাবী করেছেন, লংগদু সদর উপেজলা থেকে চার কিলোমিটার দুরে দুর্গম ভাইবোন ছড়ার তিনটি মৌজায় বসবাসকারী ৪৬৩ পুনর্বাসিত বাঙালি পরিবার অস্ত্রধারী সন্ত্রাসীদের তান্ডবে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। চরম অনিরাপত্তার কারণে বর্তমানে এসব পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে।

 

সংবাদ সন্মেলনে পার্বত্য বাঙালী গণ মঞ্চ-এর নেতারা পার্বত্য চট্টগ্রামে র‌্যাবের কার্যক্রম চালু, চাদাঁবাজি, গুম ও অপহরনকারীদের গ্রেফতার করে আইনে আওতায় আনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

 

শহরের একটি রেস্টুরেন্টে  আয়োজিত ও ৭ নম্বর লংগদু ইউনিয়নের ৪ নম্বর ভাইবোনছড়া ৪নং ওয়ার্ডের উদ্যোগে সংবাদ সন্মেলনে এ সময় পার্বত্য বাঙালী গণ মঞ্চ-এর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালী গণ মঞ্চ-এর প্রতিষ্ঠাতা মো: শওকত আকবর রানা, মো: মোস্তফা কামাল, মো: আবদুর রহিম বিশ্বাস, মো: ইউসুফ, ইউনুচ ফরাজি, আব্দুল জব্বার, মো: শামসুল হকসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্লোমী।  সংবাদ সন্মেলন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

 

সংবাদ সন্মেলনের বলা হয়,১৯৮১ সালে তৎকালীন সরকার সমতলের বিভিন্ন স্থান থেকে এসব পরিবারকে পার্বত্য চট্টগ্রামে পূর্নবাসনের জন্য নিয়ে আসে। ১৯৮৩ সালে লংগদুর তিনটি মৌজায় ৪৬৩ বাঙালি পরিবারকে জমি বন্দোবস্তুর দলিল বুঝে দিয়ে পুনর্বাসিত করে সরকার। কিন্তু  তাদের সেই রেকর্ডীয় জায়গা অস্ত্রধারী সন্ত্রাসীরা দখল করেছে।

 

পাশাপাশি সন্ত্রাসীরা এলাকায় অস্ত্রের মুখে ব্যাপক চাঁদাবাজি চালাচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ স্থানীয় প্রশাসনের কাছে স্বারকলিপি আকারে অভিযোগ দাখিল করা হলেও এখনো পর্ষন্ত তার সুরাহা মিলেনি। তাই  আগামী ৩০ এপ্রিলের মধ্যে কোনো সুরাহা না  মিললে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুমকি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ