• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

চাকমা রাজমাতা আরতি রায় আর নেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2016   Monday

চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়ের মা রাজ মাতা আরতি রায় আর নেই। তিনি সোমবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বৎসর। মৃত্যূকালে তিনি চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়সহ তিন ছেলে, দুই কণ্যা, অসংখ্য নাতি-নাতিনীসহ বহু আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

 

প্রসঙ্গত: উল্লেখ্য, রাজমাতা রাণী আরতি রায় ১৯৩৫ সালের ২১ফের্রুয়ারী রাঙামাটির  হাজারিবাগে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৫৩ সালের ২ মার্চ প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

এদিকে, সোমবার সকালের দিকে রাঙামাটিতে রাজমাতার মরদেহ প্রথমে রাঙামাটির রাজন বন বিহারে নিয়ে আসা হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আত্বীয়-স্বজন, ভক্ত ও শুভকাংখিরা রাজমাতার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর চাকমা রাজ বাড়ীতে তাঁর মরদেহ নেওয়া হয়েছে।

 

চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে চাকমা রাজ বিহারের পার্শ্বে পারিবারিক শশ্মানের তাঁর শেষ কৃত্য অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, গেল ১৫ এপ্রিল রাতে রাজমাতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার উন্নত চিকিৎসার জন্য তাকে পর দিন এয়ার এম্বুলেন্স হেলিকপ্টার যোগে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিভিন্ন মহলের শোক প্রকাশ

রাজমাতার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ  ফিরোজা বেগম চিনু,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা,  জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, ব্হিএনপি`র কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংস্থার পক্ষ  গভীর শোক প্রকাশ করেছেন।

 

সোমবার গণমাধ্যমকে পাঠানো জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা এক শোক বার্তায় বলেন, রাজমাতা আরতি রায়ের মৃত্যুতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করছি।  

 

চাকমা রাজমাতা আরতি রায়ের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক নিউজ পোর্টাল ও  ফটোগ্রাফি ওয়েবসাইট হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর পক্ষ  থেকে গভীর  শোক প্রকাশ এবং  স্বর্গীয়া রাজমাতার আত্নার সৎগতি কামনা জানাচ্ছে।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ