• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বাসদের জেলা সমন্বয়ক প্রয়াত বোধিসত্ব চাকমার সন্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2016   Friday

শুক্রবার রাঙামাটিতে বাসদের জেলা সমন্বয়ক ও সাবেক পাহাড়ী ছাত্র পরিষদের নেতা প্রয়াত বোধিসত্ব চাকমার সন্মরণ সভার আয়োজন করা হয়।


শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সন্মরণ সভায় সভাপতিত্ব করেন বাসদের জেলা শাখার সংগঠক কলিন চাকমা। অতিথি ছিলেন বাসদের কেন্দ্রীয় সদস্য মানস নন্দী ও উজ্জল রায়, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, এমএন লারমা মেমোরিয়েল ফাউনেডশনের সভাপতি বিজয় রতন চাকমা,খাগড়াছড়ি জেলা সমন্বয়ক কমরেড জাহেদ আহমেদ টুটুল। স্মরণ সভা পরিচালনা করেন জেলা সংগঠক আশাধন চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন প্রয়াত বোধিসত্ব চাকমার সহ-ধর্মীনি থুম্রানু মারমা।

 

স্মরণ সভা শুরুর আগে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সভা শুরুতে পুষ্পমাল্য অপর্ণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।  প্রয়াত  বোধিসত্ব চাকমার জীবনসংগ্রাম সবার মধ্যে তুলে ধরার লক্ষ্যে বিশিষ্ট লেখক ও সহযোদ্ধা বন্ধুদের লেখায় একটি স্মরনিকা প্রকাশ করা হয়েছে।


স্মরণ সভায় বক্তারা বলেনে,প্রয়াত বোধিসত্ব চাকমা সব সময়ই হাস্যজ্জল,নম্র,অমায়িক ও ভদ্র স্বভাবের ছিলেন। তার মধ্যে রাগ ছিল না। তিনি রাষ্ট্রের নিপীড়নের মধ্য দিয়ে সংগ্রাম করেছেন। সংগ্রামকে তিনি গভীরভাবে অনুধাবন করতে পারার মতো মানুষ ছিলেন।

 

বক্তারা আরো বলেন, নির্যাতিত-নিপীড়িত গণমানুষের অধিকারের জন্য কমরেড বোধিসত্ব চাকমা ছিলেন নিবিড়ভাবে নিবেদিত। তার অকাল মৃত্যুতে যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা বলার মত নয়। তবে তার রেখে যাওয়া সংগ্রামের নীতি ও আদর্শ আমাদের কর্মের মাঝে তিনি বেঁচে থাকবেন।

 

বাসদ (মাকর্সবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির নেতৃত্ববৃন্দ বলেন, কমরেড বোধিসত্বকে হারিয়ে পার্টি অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি শোষণ বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা নির্মাণের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর জীবন সংগ্রামের যথার্থ মূল্যায়ন সম্ভব সম্মিলিত প্রয়াসে নিপীড়তি মানুষকে সঠিকভাবে ঐক্যবদ্ধ আন্দোলনে যুক্ত করার মধ্য দিয়ে। তাঁরা আরো বলেন, সকলের সম্মিলিত সংগ্রামের মাধ্যমে তাঁর অভাব আমাদের পূরণ করতে হবে।

 

নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের গোটা দেশের শাসন কাঠামো একটি নিপীড়নমূলক শাসনকাঠামো। একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো পাহাড়ী জনগোষ্ঠীসহ সকলের উপর চাপিয়ে দেয়া হয়েছে। সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে ভয়ভীতি অবিশ্বাস তৈরি করা হচ্ছে। কমরেড বোধিসত্ব চাকমার ছিলেন শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে সাহসী এক তরুন সৈনিক। এ অঞ্চলের সংগ্রামী মানুষসহ সারাদেশের মানুষের জন্য তার লড়াই আমাদের অনুপ্রেরনা দেবে। শক্তি দেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ