• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বাদপড়া আদিবাসীদের গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে স্পীকারকে স্মারকলিপি প্রদান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2016   Wednesday

বাংলাদেশকে বহু জাতি ও অসাম্প্রদায়িক রাষ্ট্রে বির্নিমাণের লক্ষে বাদপড়া আদিবাসীদের ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান-২০১০’ এ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বক্তারা।

 

বুধবার জুন ঢাকার শাহবাগে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরামের  উদ্যোগে   জাতীয় সংসদের স্পীকারকে স্মারকলিপি প্রদানের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে  বক্তারা এ দাবী করেনে। 

 

সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য ন্যাপ সভাপতি  প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য। বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা ডা. গজেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি সুমন মার্মা, জন উদ্যোগের সদস্য সচিব  তারিক হোসেন মিঠুল ও রবিদাস ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি সুব্রত রবিদাস প্রমুখ ।

 

আদিবাসী  যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং- এর সঞ্চালনায় স্মারকলিপি পাঠ করেন হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের আহ্ববায়ক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ।

 

সমাবেশ শেষে পংকজ ভট্টাচার্যের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল  স্পীকার  ও সংসদ সদস্যদের  স্মারকলিপি প্রদানের জন্য সংসদ ভবনের উদ্দ্যেশে রওনা দেন।  সংসদ ভবন প্রাঙ্গণে প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান  আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের  সদস্য ঊষাতন তালুকদার এমপি। পরে স্পীকারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, এমপি।  তিনি স্মারকলিপির অনুলিপি  সংসদের সকল  সদস্যবৃন্দের নিকট পৌঁছিয়ে দেবেন বলে প্রতিনিধি দলকে অবহিত করেন।  পরবর্তীতে প্রতিনিধি দল শিল্পকলা একাডেমি’র  মহাপরিচালকের নিকটও  স্মারকলিপির অনুলিপি হস্তান্তর করেন।

 

সমাবেশে ঐক্য ন্যাপের সভাপতি শ্রী পঙ্কজ ভট্টাচার্য বলেন,  বাংলাদেশে আজ অস্বীকৃতির সংস্কৃতি চলছে। সবকিছুই কৌশলে অস্বীকার করা হচ্ছে। প্রতিদিন কোথাও  না কোথাও মানুষ খুন হচ্ছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিচ্ছিন্ন ঘটনার কথা বলে অস্বীকার করা হচ্ছে।তিনি আরো বলেন,  একইভাবে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে ও ক্ষুদ নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ এ তালিকার বাইরে রেখে প্রকারান্তরে তাদের পরিচয় অস্বীকার করা হচ্ছে। তিনি অবিলম্বে বাদপড়া আদিবাসীদের সরকারি গেজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের সুরক্ষার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা  ডা. গজেন্দ্রনাথ মাহাতো বলেন, বাদপড়া আদিবাসীরা সরকারি গেজেটে অন্তর্ভুক্ত ক্ত না হওয়ার কারণে  বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সরকারি চাকরিপ্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার  হচ্ছেন।

 

জন উদ্যোগের সদস্য সচিব  তারিক হোসেন মিঠুল  বলেন, সরকার বাংলাদেশকে ‘রূপকল্প-২০২১’ এর মধ্যে মধ্যম আয়, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের  লক্ষ্যমাত্রা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার যে প্রকল্প নিয়েছে, তা আদিবাসীদের বাদ দিয়ে কখনই গঠন করা সম্ভব নয়।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ