• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

জুরাছড়িতে জেলেদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2016   Sunday

রোববার জুরাছড়িতে কাপ্তাই হ্রদের জেলেদের মাঝে বিনামূল্য চাউল বিতরণ করা হয়েছে।

 

জুরাছড়ি খাদ্য গুদাম প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনার ভিজিএফ কর্মসূচীর আওয়াতায়  চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। এ সময় জুরাছড়ি ইউনিয়নের সচিব অনিল কুমার চাকমা, বনযোগীছড়া ইউনিয়নের সচিব বিনয় জ্যোতি চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রতিনিধি মোঃ সাহা জাহানসহ জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ  চেয়ারম্যান বলেন, মাছ প্রজ্জননের সময় সরকারের ঘোষিত মাছ শিকার বন্ধকালীন জেলেদের প্রতি মাসে বিশ কেজি চাউল পর্যাপ্ত নয়। এছাড়া পার্বত্য এলাকায় আদিবাসী জেলেদের জন্য বিশেষ বিবেচনায় সিদ্ধ চাউলের পরিবর্তে আটপ চাউল বিতরণ খুবই জরুরী।  কারণ এছাড়া পার্বত্য এলাকায় আদিবাসী জেলেরা জন্ম লগ্ন থেকে সিদ্ধ চাউল খেতে অভ্যস্ত নয়। ফলে এ সব চাউল স্বল্প দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে।

 

তিনি আরো বলেন, মাছ বন্ধকালীন সময়ে সরকার জেলেদের যথাযথ পূর্ণবাসন করতে ব্যর্থ হচ্ছে। ফলে এ সময়ে জেলেরা মানবেত জীবন যাপন করছে।

 

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের সময় প্রতি মাসে বিশ কেজি হারে মে ও জুন মাসের জুরাছড়ি ইউনিয়নে ১২৭ জন ও বনযোগীছড়া ইউনিয়নে ৩০১ জনকে ১৭ দশমিক ১২০ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ