• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে পর্যটন শিল্পের সুবিধা বৃদ্ধিতে জেলা পরিষদ ও এআই এন্ড এসোসিয়েটস’র মধ্যে চুক্তি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2016   Monday

রাঙামাটিতে পর্যটন সুবিধা ও পর্যটকদের বিনোদন বৃদ্ধির লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের জন্য সোমবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও কনসালটিং ফার্ম এ আই এন্ড এসোসিয়েটস লিঃ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং কনসালটিং ফার্ম এ আই এন্ড এসোসিয়েটস লিঃ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

 

এসময় জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, এ আই এন্ড এশোসিয়েটস লিঃ’র প্রকৌশলী মশিউর ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও সাংবাদিক ইয়াছিন রানা সোহেল উপস্থিত ছিলেন।

 

 পরিষদ চেয়ারম্যান বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশে আগামী তিন বা চার বছরের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। মহাপরিকল্পনায় এ জেলার পর্যটনের বিকাশে এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য যা যা করার দরকার সবকিছু করা হবে। 

 

এ আই এন্ড এসোসিয়েটস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম বলেন, তার প্রতিষ্ঠানের ঢাকার হাতির ঝিলের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রাঙামাটি হচ্ছে তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়। এখানে হ্রদের মাঝখানে ছোট ছোট যেসব দ্বীপ রয়েছে সে দ্বীপগুলোকে কাজে লাগানো যাবে।  এছাড়া পাহাড়, ঝর্না আর এখানকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সব বয়সী মানুষের জন্য নির্মল বিনোদনের ব্যবস্থা নেয়ার জন্য পরিকল্পনা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ