• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2016   Sunday

লামা উপজেলার লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও সাংস্কৃত অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল। লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোক্তার হোসেন কুতুবি’র সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম , লামা উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান প্রমুখ।

 

অনুষ্ঠানের অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক জনাব মোজাম্মেল হক ও সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া বাবুল।  ছ্ত্রা-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্র মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফিরোজ।

 

অনুষ্ঠান  বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

 

প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রয়োজনীয় শিক্ষক নিয়োগসহ সকল সমস্যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সাথে আলোচনা করে সমাধান করা হবে ।

 

শেষ অতিথির বক্তব্যে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন অত্র এলাকায় শিক্ষার প্রসারে  লামা সরকারী উচ্চ বিদ্যালয় বিশেষ অবদান রাখছে স্কুলের সমস্যা সমাধানে তার পৌরসভার পক্ষ হতে সহযোগিতা করা হবে ।

 

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোক্তার হোসেন কুতুবি বলেন, বিদ্যালয়ে ৮ শত ১৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে। বিদ্যালয়ে ২৭ জন শিক্ষকের সৃষ্ট পদের বিপরীতে শিক্ষক রয়েছেন ৮ জন। শিক্ষক স্বল্পতার কারণে লামা পৌরসভা থেকে নিয়োগকৃত ৩ জন ও বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ২ জন মোট ৫জন খন্ডকালীন শিক্ষক দিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষকের চাহিদা পত্র বারবার দেওয়া স্বর্তেও কর্তৃপক্ষ বিদ্যালয়ে কোন শিক্ষক দিচ্ছে না।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে দেশের বিভিন্ন সরকারী বিদ্যালয় সমূহে মাল্টিমিডিয়া ক্লাস রুমের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হলেও সেই ক্ষেত্রে লামা সরকারী উচ্চ বিদ্যালয় অবকাঠামোগত সমস্যা ও পর্যাপ্ত শিক্ষকের অভাবে জর্জরিত হয়ে রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ