• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি পৌর সভার ৯২কোটি ৩ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2016   Tuesday

রাঙামাটি পৌর সভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৯২কোটি ৩ লাখ ৮৪ হাজার ৮২০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। এতে বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৮১ হাজার টাকা।

 

মঙ্গলবার বিকালে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশ(টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটি শাখার সহায়তায় আয়োজিত এ উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন বাংলাদেশ মানবধিকার কমিশনের সাবেক সদস্য  ও সনাক সদস্য নিরুপা দেওয়ান,পৌর কমিশনার কালায়ন চাকমা, সনাকের সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার প্রমুখ। 

 

অনুষ্ঠানে রাঙামাটি পৌর সভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য বাজেট ঘোষনা করেন সংস্থাপন ও অর্থ বিষয়ক কমিটির আহ্বায়ক ও ৯নং ওয়ার্ডের বিল্লাল হোসেন টিটু। অনুষ্ঠানে পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত পৌর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব  দেন পৌর মেয়র।

 

সভাপতির বক্তব্যে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি শহরকে একটি সুন্দর ও  আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। পাশাপাশি শহরকে মাদকমুক্ত এবং পরিস্কার-পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত নগরী হিসেবে পরিণত করতে রাঙামাটি পৌরসভা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

 

তিনি রাঙামাটি  শহরকে সার্বিক উন্নয়নসহ পরিস্কার-পরিচ্ছন্ন নগরী আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ