• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2016   Tuesday

সোমবার থেকে রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। আগামী  ৮ আগষ্ট  পর্ষন্ত এ মেলা চলবে।

 

পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ মেলার উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি সার্কেল বন সংরক্ষক মোহাম্মদ সামসুল আজম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত (অপরাধ)পুলিশ সুপার শহীদ উল্লাহ, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন। মেলায় ২০টি ষ্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন বৃক্ষের রকমারি গাছের চারা বিক্রয়ের জন্য রাখা হয়েছে। 

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌরসভা চত্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে সামাজিক বনায়নের কার্যক্রম শুরু করা দরকার। সরকার দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসলেও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের অসহযোগিতার কারণে এ কর্মসূচী শুরু করা যায়নি। তিনি আরো বলেন, শুধু বনায়ন নয় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কাজে অসহযোগিতার কারণে  প্রতিকুলতার সম্মূক্ষীণ হতে হচ্ছে। 

 

তিনি এ ধরনের নৈতিবাচক মনোভাব পরিহার করে উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

 

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ লাগাতে হবে। মানুষের জীবন রক্ষার জন্য বৃক্ষের গুরত্ব অপরিসীম। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে বৃক্ষরোপণের বিভিন্ন কর্মসূচি  হাতে নেয়া হয়েছে, ফলে দেশে অধিক হারে বৃক্ষরোপণ হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ