• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান আল্হাজ মোহাম্মদ আলী মিয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

Published: 22 Aug 2016   Monday

লামা উপজেলার প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান লামার রুপকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী মিয়ার সোমবার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

 

উল্লেখ্য, ২০১০ সালের ২২ আগষ্ট বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যু বরন করেন। তিনি ১৯৩০ সালে নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলাধীন দেবনগর গ্রামে পবিত্র ঈদুল ফিতরের দিন এক খন্দকার পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আনছার আলী খন্দকার। মাতার নাম ফুল বানু। নিরক্ষর আলী মিয়া ১৯৬১সালে ভারতের শাসক গোষ্ঠি কর্তৃক বিতাড়িত হয়ে পাকিস্তানী উদ্ভাস্তু শিবিরে আশ্রয় গ্রহণ করেন। ১৯৬২ সালের শেষের দিকে রামগড় মহকুমা প্রশাসক আলী মিয়ার নেতৃত্বে ২০০ উদ্ভুস্তু পরিবারকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রেরণ করেন। ঐ সময় আলী মিয়া পাহাড়ী বাঙ্গালীদের সমর্থন নিয়ে লামা ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্ধিতায় সদস্য নির্বাচিত হন।

 

বীর মুক্তিযোদ্ধা আলী মিয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার কর্তৃক স্থানীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৭৩-৭৪সালে বাংলাদেশের প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিনি লামা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ১৯৭৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি লামা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৬ সালে তিনি লামা ফাসিয়াখালী সড়ক, ১৯৭৯সালে লামা থানাকে মহকুমায় রুপান্তর ও আশির দশকে লামাকে বিদ্যুতায়নে অগ্রনি ভুমিকা পালন করেন।


১৯৮৫ সালে তিনি প্রথম লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সময় তিনি লামা আলীকদম চকরিয়া সড়ক, লামা মাতামুহুরী কলেজ, লাইন ঝিরি মাদ্রসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাপক উন্নয়ন মূলক কাজ করে রাস্তাা ঘাট ব্রিজ কালভার্টসহ ব্যাপক উন্নয়ন করে লামাকে আলোকিত করেন।


এদিকে সোমবার দুপুর ২টায় তার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নিজ বাস ভবনে কোরআন খানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আতœীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী সহ সকলে উপস্থিত ছিলেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ