• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভারী বর্ষনের কারণে
রাঙামাটির সাপছড়িতে পাহাড় ধ্বসে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ ৫ ঘন্টা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2016   Sunday

ভারী বর্ষনের কারণে পাহাড় ধ্বসে পড়ায় রোববার রাঙামাটির সাপছড়ি এলাকায়  রাঙামাটি- চট্টগ্রাম সড়ক যোগাযোগ প্রায় ৫ ঘন্টা বিচ্ছিন্ন ছিল। তবে ফায়ার সার্ভিসের লোকজন রাঙামাটি- চট্টগ্রাম সড়কে ধ্বসে পড়া মাটি সরিয়ে ফেলায় পুনরায় সড়ক যোগাযোগ চালু হয়।

 

জানা যায়,ভারী বর্ষনের কারণে রোববার সকালের দিকে রাঙামাটি- চট্টগ্রাম সড়ক সাপছড়ি এলাকায় পাহাড় ধ্বসে পড়ে। এতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দুদিক দিক থেকে সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ থাকে।  এতে দীর্ঘ ১ মাইল জুড়ে যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে শত শত যাত্রী আটকা পড়েন। পরে রাঙামাটি ও চট্টগ্রামের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে সড়ক থেকে মাটি অপসারণ করলে পুনরায় সড়ক যোগাযোগ চালু হয়।

 

এদিকে জুরাছড়ি উপজেলায় ভূমিধ্বসে ৩টি বসতবাড়ী বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধ্বসে পড়ায় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে ধ্বসে পড়া মাটি অপসারণ করেন। দীর্ঘ ৫ঘন্টা কাজ করার পর পুনরায় সড়ক  যোগাযোগ চালু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ