• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটির গুরুত্ব ও সৌন্দর্য্যকে বিশ্বের দৌড়গৌড়ায় পৌছাতে একযোগে কাজ করতে হবে-সামসুল আরেফিন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2016   Saturday

রাঙামাটির জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীন বলেছেন,অপার সম্ভাবনার জেলা রাঙামাটির গুরুত্ব ও সৌন্দর্য্যকে বিশ্বের দৌড়গৌড়ায় পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সকলকে উপলব্দি করতে হবে এবং সম্ভাবনাকে সন্মিলিতভাবে কাজে লাগাতে হবে। সকলের মধ্যে যদি আন্তরিকতা এবং সৌহাদ্যপূর্ন পরিবেশ বজায়  তাকে তাহলে যে কোন কঠিন কাজ সহজেই বাস্তবায়ন করা  সম্ভব।  

 

তিনি শনিবার কাউখালীতে একটি বাড়ী একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধনী ও তার সন্মানে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপজেলা মিলনায়তনে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আকতারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরী,ভাইস চেয়ারম্যান মংসুউ চৌধুরী,কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা প্রমূখ।

 

জেলা প্রশাসক সামসুল আরেফীন আরো বলেন,পার্বত্য চট্রগ্রামের প্রতিটি এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেছেন,বর্তমান সরকারের দিন বদলের সনদ বাস্তবায়ন করতে হলে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।  তিনি  উন্নয়নের পূর্বশর্ত হিসেবে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে সৌহাদ্যপূর্ন পরিবেশে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

         

তিনি বলেন, পূর্বে রাঙামাটি তথা পার্বত্য এলাকাকে সরকারী চাকুরী জীবীদের জন্য পানিসমেন্ট হিসেবে দেখা হতো কিন্তু এখন তা পুরোপুরি ভিন্ন। এখন রাঙামাটি তথা পার্বত্য এলাকা হচ্ছে শান্তির জায়গা। তিনি শান্তি ও উন্নয়নে রাঙামাটিকে দেশ বিদেশে পরিচিত করে তুলতে এবং উন্নয়নের ধারাকে  অব্যাহত রাখার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ