• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়:পানির চাপ কমাতে পানি ছাড়া হচ্ছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2016   Tuesday

ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার পৌঁছে গেছে। বাঁধ রক্ষায় মঙ্গলবার দুপুর থেকে স্পীলওয়ের ১৬টি গেইট দিয়ে একফুট পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।

 

জানা যায়, ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি  পেয়েছে। এতে বাঘাইছড়ি, রাঙামাটি সদর উপজেলাসহ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে অনেক স্থানে লোকজন পানি বন্দি হয়ে পড়েছেন।

 

এদিকে,কাপ্তাই বাধের স্পীলওয়ে ছাড়ার কারণে নিম্নাঞ্চলের ফসলি জমি বাড়ী ঘর ও বিস্তীর্ন এলাকা প্ল¬াবিত সহ  ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা করছেন  এলাকাবাসী। গত কয়েকদিন থেকে ভারতে ভারী বষর্নের কারণে পাহাড়ী ঢল ও উজান ধেয়ে আসা পানির কারণে হ্রদে পানির চাপ বৃদ্ধি পায়। ৫টি ইউনিটে দিন-রাত বিদ্যুৎ উৎপাদন করে অতিরিক্ত পানি ছাড়ার পর ও হ্রদে পানির চাপ কমানো সম্ভব হচ্ছেনা। ফলে কতৃপক্ষ স্পীলওয়ে খুলে দিতে বাধ্য হয়। পানি ছাড়ার কারণে চট্টগ্রামের ৫টি উপজেলার কয়েক লাখ মানুষ নতুুন করে  প্লাবনের আতংকে রয়েছে।

 

নিম্নাঞ্চলের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, বোয়ালখালী ও ফটিকছড়ি সহ চট্টগ্রাম সাগরের মুখ পর্যন্ত কর্ণফুলী নদীর দু’দিকে প্ল¬াবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি সহ বাড়ীঘর ডুবে গিয়ে বন্যার সৃষ্টি হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। ফলে এ অঞ্চলের মানুষ এখন আতংকে রয়েছেন।

 

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আবদুর রহমান জানান, হ্রদের রুলকার্ভ অনুযায়ী স্বাভাবিক নিয়মে ১০৬.৩ এমএসএল (মীন সী লেভেল ) পানি  থাকার কথা থাকলেও বর্তমানে পানি আছে ১০৮.৮ এমএসএল। হ্রদে পানি ধারন ক্ষমতা ১০৯ এমএসএল।  এ উচ্চতা অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে বাঁধ রক্ষায় অতিরিক্ত পানি স্পিলওয়ে দিয়ে ছেড়ে দিতে হয়। তিনি আরো জানান, পাহাড়ী ঢলও উজান থেকে পানি ধেয়ে আসছে।

 

তিনি আরো জানান, পানির চাপ কমাতে দিনরাত কেন্দ্রের ৫ টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু রেখে  সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে প্রতিদিন। বিদ্যুৎ উৎপাদনের কারনে অতিরিক্ত পানি বের হয়ে গেলেও উজান থেকে আসা পানির চাপ কমানো সম্ভব হচ্ছেনা। ফলে স্পীলওয়ে দিয়ে অতিরিক্ত পানি ছাড়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ