• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে সমবায়ী দিবস ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2016   Saturday

“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপ্তাইয়ে শনিবার ৪৫ তম সমবায় দিবস ও এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।

 

উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ দাশ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, উপজেলা ইউসিসিএ-এর চেয়ারম্যান শফিউল আলম খোকন, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ও সংবর্ধিত অতিথি, রাঙামাটি সংরক্ষিত মহিলা আসনের সাংসদের প্রতিনিধি ও কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল।

 

বক্তব্য রাখেন, কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি শাহাদাত হোসেন, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী কবির আহম্মদ প্রমুখ। সভা শেষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে নির্বাচিত হওয়ায় মোঃ ইব্রাহিম খলিলকে সংবর্ধনাসহ ক্রেস্ট প্রদান করাহয়।

 

উল্লেখ্য, এর পূর্বে ইব্রাহীম খলিল উপজেলা ও রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআার.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ