• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কল্পনা চাকমা অপহরণ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2016   Sunday

বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে রোববার রাঙামাটিতে মানববন্ধন  কর্মসূচি পালিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধেনে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন দাবী সম্বলিত পোষ্টার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির জেলা শাখার সভাপতি সোনারানী চাকমা। বক্তব্যে  রাখেন জনসংহতি সমিতি কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা, নারী নেত্রী এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, পার্বত্য মহিলা পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সাধারন সম্পাদক ইন্টু মনি তালুকদার, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা।

 

সমাবেশে নেতৃবৃন্দ, রাঙামাটি জেলা পুলিশ সুপারের দেয়া কল্পনা চাকমার অপহরণ মামলার চুড়ান্ত তদন্ত রিপোর্ট প্রত্যাখান করে এ অপহরণ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পার্বত্য চুক্তির যথাযথ ও পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবী জানান।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা একদল সশস্ত্র দুর্বৃত্ত কল্পনা চাকমাকে অপহরণ করে। সিআইডির দেয়া চুড়ান্ত প্রতিবেদন প্রত্য্যাখান করে আদালত মামলার পুনঃতদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। এ অপহরণ ঘটনার মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে রাঙামাটির পুলিশ সুপার গেল ৭ সেপ্টেম্বর  তদন্তের চুড়ান্ত রিপোর্ট রাঙামাটি আদালতে পেশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ