• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা অস্ত্রসহ আটক

বিশেষ প্রতিনিধি,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2017   Monday

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

 

রোববার দিবাগত রাত ২টার দিকে তার সরকারি বাসভবনে তল্লাসী চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিও উদ্বার করা হয়েছে। সহকারি পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী হুমায়ুন রশিদ এ খবর নিশ্চিত করেছেন।

 

লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ আরিফ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। রাত ২টা নাগাদ ওই বাড়িতে অভিযান চলাকালে একটি বিদেশী স্বয়ংক্রিয় পিস্তল, তাজা ৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়েছে। এরই মধ্যে আটক চেয়ারম্যানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।জানা গেছে, লক্ষীছড়ি সেনা জোনের মেজর রাসেল অভিযানের নেতৃত্ব দেন। 

 

এ ব্যাপারে ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক রিকো চাকমা আটকের ঘটনাকে সাজানো নাটক উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবী জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ