• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় একটি পরিবার

বিশেষ রিপোর্টার,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2016   Friday

রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার পুলিশ ফাঁড়ির চেকপোস্ট সংলগ্ন  এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ লোকজনেরা বসতঘর ভেঙে দেয়ায় বর্তমানে বাড়িঘর ছাড়া হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে একটি অসহায় গরীব পরিবার।

 

শুক্রবার বাবু সেন ও তার ছোট বোন অন্তরা সেন সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

 

তারা দাবী করে জানান, তাদের পিতা মৃত বিমল সেন বিগত ৩০ বছর আগে শহরের ভেদভেদী এলাকার পুলিশ ফাঁড়ির চেকপোস্ট সংলগ্ন জায়গায় বসবাস শুরু করেন। বিমল সেন জীবদ্দশায় অনেক আগে ভিটেমাটির ৮ শতক জায়গা বন্দোবস্তির জন্য আবেদন করেছিলেন। গত বছর বিমল সেন মৃত্যুবরণ করেন। কিন্তু তাদের বাবার মৃত্যুর পর প্রতিবেশী প্রভাবশালী সিএনজি চালক বিটু কান্তি দে, তার ভাই চাকরিচ্যুত সেনা সদস্য করুণ কান্তি দে, অরুণ কান্তি দে, তরুণ কান্তি দে টাকা ও পেশি শক্তির জোরে তাদের পৈত্রিক ভিটেমাটি দখলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। টাকার জোরে এবং নানা প্রভাবে সবকিছু তাদের পক্ষে করে নিয়েছেন প্রতিপক্ষীয় বিটু কান্তি দে’এর পরিবার।

 

বাবু সেন ও অন্তরা সেন আরো জানান, বিটু কান্তি দে, তার ভাই করুণ কান্তি দে চাকরিচ্যুত হয়েও সেনাবাহিনী এবং থানা-পুলিশের ভয় দেখান। ভিটেমাটি ছেড়ে দিতে হুমকি দিয়েছেন। কেবল বিটু কান্তি দে’এর নামে ৬ শতক জায়গা রেকর্ডীয় আছে। আপসেও তা নিজেই স্বীকার করেছেন। কিন্তু তারপরও আমাদের ভিটেমাটি দখলে নিতে মরিয়া তারা। এ ব্যাপারে রাঙামাটি আদালতে দেয়া মামলার রায় তাদের পক্ষে গিয়েছিল। এরপরও হাইকোর্টে আপিল করেছেন বিটু দে।  আদালতে বিচারাধীন অবস্থায় সম্প্রতি দলবল নিয়ে আমাদের নতুন তৈরি ঘরটি ভেঙে গুড়িয়ে দিয়েছেন, প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন বিটু দে। এ জন্য তারা চরম নিরাপত্তাহনতায় ভুগছেন।

 

এ ব্যাপারে বিটু কান্তি দে-এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে জানান,অন্তরা সেন তার পরিবার আমার দখলীয় জায়গা তাদের দখলে নিতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত। আমরা হাইকোর্টে মামলা করেছি।

 

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, জায়গা নিয়ে ওই দুই পরিবারের বিরোধ নিয়ে আদালতে করা মামলার বিচারাধীন রয়েছে। কাজেই আদালতের বাইরে কিছুই করার ক্ষমতা নেই। তবে শান্তিশৃংখলা বজায় রাখতে থানা থেকে একটি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ