• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙামাটি রিজিয়নের বিদায়ী ও নবাগত কমান্ডারের সংবাদকর্মীদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2017   Wednesday

সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কমান্ডারের বিদায় এবং নবাগত কমান্ডারের আগমণের  উপলক্ষে বুধবার সংবাদ কর্মীদের সাথে  মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি সেনা রিজিয়ন সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন রাঙামাটি রিজিয়ন বিদায়ী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি এবং নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মোঃ গোলাম ফারুখ এইচইউপি,এএফডব্লিউ, পিএসসি। এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল রেদওয়ান, জিটুআইসি মেজর তানভির, মেজর মাহফুজসহ সেনা কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক বলেন, দেশ এখন অনেক অনেক এগিয়ে  গেছে, দেশ অনেক উন্নত হয়েছে। সেনাবাহিনী এখন গোছানো, প্রশিক্ষিত ও দক্ষ। সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় আত্ননিবেদিত। পার্বত্যাঞ্চলে সন্ত্রাস,জঙ্গিবাদ দমনের পাশাপাশি এ অঞ্চলের শান্তি-শৃংখলা ও সাম্প্রদায়িক রক্ষায় কাজ করে যাচ্ছে। এছাড়া সেনাবাহিনী এ অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করছে।

 

তিনি সংবাদকর্মীদের সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে আরো বলেন, সাংবাদিকদের কমলের শক্তি ও প্রকাশের শক্তি রয়েছে। তাই এলাকার সরকারের উন্নয়ন, পারিপার্শ্বিক পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই বলা প্রয়োজন। তিনি সংবাদকর্মীদের বিবেক যাতে অর্থ বা দুর্নীতির কাছে প্রভাবিত হতে না পারে দিকে লক্ষ্য রাখতে পরামর্শ দেন।

 

তিনি বলেন, তার দায়িত্বকালীন সময়ে এলাকার সার্বিক নিরাপত্তা বিধানসহ এলাকার সম্প্রীতি ও শান্তি রক্ষার স্বার্থে সকল দল ও মতপার্থক্য মানুষকে একত্রিত করার প্রয়াস চালিয়েছেন। যাতে তিনি সফলতাও পেয়েছেন বলে উল্লেখ করেন। এ কারণে এলাকার সামাজি,শান্তি স্থিতিশীলতা ও সোহার্দ্যপূর্ন পরিবশে  বজায় রয়েছে।

 

এ অবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে সংবাদকর্মীদের এলাকার শান্তি ও উন্নয়ন ও সোহার্দ্য বৃদ্ধিতে আরো ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি নবাগত রিজিয়ন কমান্ডারকে সকল ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সংবাদকর্মীদের প্রতি অনুরোধ করেন।

 

নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মোঃ গোলাম ফারুখ বলেন, সেনাবাহিনী সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এ জন্য সংবাদকর্মীসহ সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি এলাকার উন্নয়ন ও সামাজিক শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে সংবাদকর্মীদেরকে ভূমিকা রাখার  আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ