• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

রাঙামাটিতে দুদিনব্যাপী দক্ষ কারিগরী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2017   Thursday

এগ্রোবেজড ফুড, ফার্নিচার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিষয়ে দক্ষ কারিগর গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী  প্রশিক্ষণ কর্মশালার  উদ্ধোধন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ স্কীল ফর এম্পøয়মেন্ট প্রডাক্টিভিটি (বি-সেফ) প্রজেক্ট  আইএলও ঢাকা-র অর্থায়নে এবং স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও প্রোগ্রেসিভ এর সহযোগিতায় পরিষদের সভা  কর্মশালার উদ্ধোধন করেন  জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, আইএলও’র কনসালটেন্ট ফিরোজ আহমেদ মোল্লা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা সুখেশ্বর চাকমা।

 

প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে সেলাই, হোটেল, ফার্নিচার’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮০জন প্রধান বা ওস্তাদ অংশ নেন। এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনায় রয়েছে আইএলও’র কনসালটেন্ট ফিরোজ আহমেদ মোল্লা।

 

উদ্ধোধনকালে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, পার্বত্য শান্তি চুক্তি হওয়ার ফলে পার্বত্যাঞ্চলে আজ সরকার ও দাতা সংস্থারা নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে। চুক্তির পর থেকেই আমরা এর সুফল ভোগ করছি। সরকারের আন্তরিকতায় পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় ইউএনডিপি কর্তৃক পরিচালিত ৮১টি স্কুল জাতীয়করণ হয়েছে।

 

তিনি  আরো বলেন, পার্বত্য অঞ্চলের মানুষকে জনশক্তিতে রূপান্তরিত করতে সরকার ও আইএলও এই প্রশিক্ষণ কর্মশালাটি একটি পাইলট প্রকল্প হিসেবে প্রথম রাঙ্গামাটিতে শুরু করেছে। এ প্রশিক্ষণ কর্মশালাকে যদি প্রশিক্ষণার্থীরা নিজেদের মতো করে না নেয় তাহলে এ প্রশিক্ষণ কর্মসূচির সফলতা আসবেনা। সুতরাং আপনাদের উপর নির্ভর করবে এ প্রশিক্ষণ কর্মশালার সফলতা বা ব্যর্থতা। প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুফল বয়ে আনতে পারলে এই প্রকল্পটি চলমান থাকবে।

 

তিনি  সরকারের ২০২১ ও ২০৪১সালের রূপকল্পকে বাস্তবায়ন করতে ও উন্নত বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ