• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

জুরাছড়িতে ভূমি জোনিং খসড়া ম্যাপ যাচাই করণ কর্মশালা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2017   Tuesday

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় ভূমি জোনিং খসড়া ম্যাপ যাচাই করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

ভূমি মন্ত্রনালয়ের বাস্তবায়নাধীন উপজেলা সম্মেল কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও প্রকল্প পরিচালক মোঃ শওকত আকবর।

 

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত  ম্যাজিষ্ট্রেট মোঃ মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, জুরাছড়ি  থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম। এসময় জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোসাল এন্ড ইনস্টিটিউশন্যাল এক্সপাট মোঃ মিজানুর রহমান।

 

মূল প্রবন্ধে বলা হয়, ভূ-সম্পদ আজ নানা ভাবে মারাত্মক অবক্ষয়ের সম্মুখীন। মানুষ বাড়ছে, একই সাথে বাড়ছে তাদের জীবন ও জীবিকার চাহিদা। তাই চাহিদা ও প্রয়োজন মেটাতে গিয়ে মানুষ ভূমি অপরিকল্পিত ও অপরিমিত ব্যবহার করছে। যার ফলে ভূমির অবক্ষয় আজ সর্বত্র দৃশ্যমান।

 

প্রবন্ধে আরো বলা হয়, দেশে প্রতিদিন ২২০ হেক্টর আবাদী জমি অপরিকল্পিত ভাবে বাড়ী-ঘর, কল-কারখানা, রাস্তা ঘাট ও শিল্প স্থাপনা নির্মাণ ইত্যাদি কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে আবাদি জমি হ্রাস পাওয়াসহ পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বর্তমানের মাথা পিছু চাষযোগ্য জমি ১৪ শতক থেকে হ্রাস পেয়ে অর্ধেকেরও নীচে নেমে আসার আশংকা রয়েছে। যা আমাদের আর্থ-সামাজিক অবস্থায় মারাত্ম বিরূপ পরিস্থিতির সৃষ্টি হবে।

 

 প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও প্রকল্প পরিচালক মোঃ শওকত আকবর বলেন, জাতীয় ভূমি ব্যবহার নীতি সুপারিশ অনুযায়ী কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন একটি খসড়া প্রস্তÍত করা হয়েছে। খসড়াটি সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, স্টেকহোল্ডার এবং অভিজ্ঞতা সম্পন্ন আইনবিদ কর্তৃক যাচাইয়ান্তে চুড়ান্ত করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ