• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের ১৯৭ জন সুবিধাভোগীকে চেক বিতরণ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2017   Wednesday

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে  বুধবার জেলার হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে পরিবারে প্রতি ৩০ হাজার  টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিটের লেভেল অফিসার আজরু উদ্দিন সাফদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,ইকোসেক (ইকোনমিক সিকিউরিটি) প্রকল্পের সুবিধাভোগী কর্তৃক গৃহিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাছাইকৃত ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে রাঙামাটি সদর উপজেলার সাপমারা আদার পাহাড়ে ৫০ পরিবার, সাপছড়ি যৌথ খামারে ৬৮ পরিবার, কাউখালী উপজেলার সোসাইছড়িতে ১৯১ পরিবার, বড়বিলিতে ৮৭ পরিবার, মঘাইছড়িতে ৩১ পরিবার মোট ৫টি গ্রামের ৪২৭ পরিবারকে ১৪টি ব্যাচে  প্রশিক্ষন  দেওয়া হয়। জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষকদের মাধ্যমে গবাদি প্রাণী পালন ও রোগ বালাই দমন বিষয়ে এ প্রশিক্ষণ দিয়েছে। ৩ জানুয়ারি থেকে শুরু হয়। বুধবার প্রশিক্ষণ শেষে হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে পরিবারে প্রতি ৩০ হাজার  টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে স্থানীয় সিডিসি সদস্য, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, ইউনিটের কর্মকর্তা, কর্মচারী, যুব স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, প্রশিক্ষণ গ্রহনের ফলে গ্রামবাসীগণ গবাদি প্রাণীর জাত পরিচিতি এবং সাধারন পরিচর্যা, বিভিন্ন রোগ ও তার প্রতিকার (তরকা, গলাফুলা, ক্ষুরা, ফেট ফুলা, কৃমি, নিমোনিয়া, যক্ষা, জলাতংক, পিপিআর, স্বর্দি ও জ্বর) সংক্রামক রোগের টিকা পরিচিতি ও এর প্রয়োগ, বাচ্চার যত্ন ও লালন পালন পদ্ধতি, মোটা তাজা করন প্রযুক্তির গুরুত্ব ও ক্রয় নির্বাচনের বৈশিষ্ট, গবাদি প্রাণীর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা, থাকার স্থান নির্মানের গুরুত্ব ও পদ্ধতি, বাজারজাত করন পদ্ধতি, হাঁস-মুরগী পালন ও খামার স্থাপনের গুরুত্ব, জাত পরিচিতি এবং সাধারন পরিচর্যা,যত্ন, খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ পরিচিতি এবং প্রাথমিক চিকিৎসা (রাণীক্ষেত, গাম্বুরা, গুটি, ডাক প্লেগ) সংক্রামক রোগের টিকা পরিচিতি ও এর প্রয়োগ পদ্ধতি সম্পর্কে হাতে কলমে শিক্ষা  দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ