• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে প্রকাশ্যে পাহাড় কাটার অভিযোগ এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে, প্রশাসন নির্বিকার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2017   Tuesday

পাহাড় কাটার উপর নিষেধাজ্ঞা থাকলেও দলের প্রভাব বিস্তার করে পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রর্দশন করে খাগড়াছড়িতে পাহাড় কেঁটে রিসোর্ট (হোটেল) নির্মাণের অভিযোগ উঠেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়ার বিরুদ্ধে। তবে তিনি পাহাড় কাটার বিষয়ে অস্বীকার করেছেন।

 

স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি জেলা সদরের পর্যটন মোর্টেল সংলগ্ন জেলা প্রশাসনের হাতীর কবর নামে পরিচিত ফুলকলির পাশে কৈবল্য পীঠ এলাকায় কল্যাণ মিত্র বড়ুয়া লোক চক্ষুর আড়াল করতে টিনের বেড়া দিয়ে অবৈধ ভাবে পাহাড় কাটছে বেশ কিছু দিন ধরে। যা পরিবেশের জন্য হুমকি সরূপ। অবৈধ ভাবে পাহাড় কাটার বিষয়টি ববিবার খাগড়াছড়িতে জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্খলা মিটিংও উঠে আসে বলে জানা যায়।

 

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের এই নেতা দলের নির্বাহী পদে থেকে নিজের দলের ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্রয়কৃত জায়গায় সরকারী আইন অমান্য করে অবৈধভাবে কাটছেন পাহাড়। পার্বত্য জেলায় বিশেষ প্রয়োজনে উন্নয়ন কাজে পাহাড় কাটতে হলে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নেওয়ার বিধান থাকলেও তা মানছেন না এ নেতা। 

 

এ বিষয়ে পাহাড় কাটার সাথে জড়িত খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, এখানে পাহাড় কাটা হচ্ছে না। একটি রিসোর্ট নির্মাণের জন্য পাহাড়ের আশ-পাশের ভাঙ্গা জায়গা সমান করে আরসিসি ওয়াল করে ৪তলার একটি রিসোর্ট নির্মাণ হবে এ জায়গায়। এত বড় পাহাড় কাটাও সম্ভব নয়। এ সময় তিনি নিজেকে সচেতন মানুষ বলে দাবী করে রিসোর্ট নির্মান ও এ জেলার উন্নয়ন কাজের জন্য স্থানীয় সাংবাদিকদের সহায়তা চান।

 

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-চট্টগ্রামের প্রতিনিধি মো: হাসান বলেন, আমরা প্রশাসনের ন্যায্য উদ্যোগ আশা করবো। তা যদি না হয় তাহলে সরেজমিনে পরিদর্শন করে আইনের আশ্রয় নেয়া হবে।  

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট জায়গার মালিককে উক্ত জায়গায় পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করা হলে জায়গার মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ