• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবশেষে চন্দ্রঘোনা ইউপি`র নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2017   Wednesday

দীর্ঘ প্রায় ৭ মাস পর অবশেষে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদর নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী (বেবী)  শপথ নিয়েছেন।


মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান তার নিজ কার্যালয়ে এ শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে জেলা ও উপজেলা আ’লীগ এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন নির্বাচিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
শপথ পাঠের পূর্বে জেলা প্রশাসক বলেন, ২৬৫/২০১৬ রিভিউ মামলার কারনে নির্বাচিত হয়েও আনোয়ারুল ইসলাম চৌধুরী (বেবী) শপথ নিতে পারেনি। ওই রিভিউ মামলা নিষ্পত্তির পর নির্বাচন কমিশন থেকে পাঠানো বাংলাদেশ গেজেট প্রাপ্তির পর এ শপথ অনুষ্ঠিত হল।


জানা যায়,কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন ও রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের সীমানা বিরোধ সংক্রান্ত এক মামলার কারনে ২০১৬ সালে সারাদেশে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে প্রধান বিচারপতি এস,কে সিনহা’র নেতৃত্বে গঠিত বেঞ্চ পূর্বের মামলায় স্থগিতাদেশ দেয়। এর প্রেক্ষিতে গলে বছর ১২ নভেম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। এতে আ’লীগ মনোনীত প্রার্থী কাপ্তাই উপজেলা আ’লীগের সহ-সভপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী (বেবী) বিপুল ভোটে নির্বাচিত হয়। গলে বছর ২৩শে নভেম্বর নির্বাচিত প্রতিনিধিদের তালিকা সম্বলিত বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়। কিন্তু দায়িত্ব বুঝে না পাওয়ায় এলাকায় হাজার হাজার জনগন নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, জন্ম সনদসহ এলাকার নানাবিধ উন্নয়ন কর্মকান্ড হতে তারা বঞ্চিত হয়ে আসছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবীতে মানব বন্ধন, স্মারক লিপিসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালন করা হয়। অবশেষে চেয়ারম্যান হিসাবে শপথ অনুষ্ঠিত হওয়ায় এলাকার জনগনের মাঝে স্বস্তি নেমে এসেছে।


এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী’র দৃষ্টি আর্কষন করা হলে তিনি বলেন, জনগনের আকন্ঠ সমর্থনের ফলে কুচক্রি মহলের ষড়যন্ত্র নস্যাৎ করে বিজয় ছিনিয়ে আনতে পারায় জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যতদিন দায়িত্বে থাকবনে ততদিন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং জনগনের পক্ষে কাজ করার আপ্রাণ প্রচেষ্ট চালিয়ে যাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ