• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পার্বত্যাঞ্চলে উন্নয়ন ও পর্যটনের নামে বন ধ্বংস করা হচ্ছে -সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2017   Wednesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) অভিযোগ করে বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় পার্বত্য চট্টগ্রামে বন ধংস করা হয়েছে। উন্নয়ন নামে ও পর্যটনের নামে বন ধ্বংস করা হচ্ছে। ফলে পার্বত্য চট্টগ্রামের বনভুমি হারিয়ে যাচ্ছে। এর নৈতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

 

তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরবর্তী সময়ে আঞ্চলিক পরিষদের সম্মতি উপেক্ষা করে সরকার জোর করে সংরক্ষিত বনে উন্নয়নের নামে সড়ক করা হয়েছে। এর ফলে বন উজাড় হয়েছে।


বুধবার রাঙামাটিতে ডুলুছড়ি ভিলেজ কমন ফরেষ্ট বিষয়ক পুস্তক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অবিযোগ করেন।


পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার ও আরণ্যক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে পুস্তকের উপর প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ। বক্তব্য রাখেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক রাকিবুল হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সিনিয়র নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, রাঙামটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, ভিসিএফ সংগঠক থোয়াই অং মারমা প্রমূখ।

 

সন্তু লারমা আরো বলেন, কাপ্তাই বাঁধ নির্মাণের সময় পার্বত্য চট্টগ্রামে বিস্তৃর্ণ বনের অকারণে লাখ লাখ বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। যে অংশ জলমগ্ন হবে না সে অংশেরও গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছ কোন কাজে লাগেনি বরং মাটিতে পচে নষ্ট হয়ে গেছে। বর্তমানে গাছ কাটা অব্যাহতভাবে চলছে এগুলো বন্ধ করা না গেলে পার্বত্য অঞ্চলের বন সম্পূর্ণ উজাড় হয়ে জনজীবনে মারাত্মক ক্ষতি হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ