• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায়
৮দিন বিচ্ছিন্ন থাকার পর বুধবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কে হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হতে পারে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2017   Monday

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় দীর্ঘ ৮দিন বিচ্ছিন্ন থাকার পর বুধবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কে হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

 

জানা গেছে,গত ১৩ জুন রাঙামাটিতে টানা ভারী বর্ষনে শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা,মুসলিম পাড়া.শিমুলতলী এলাকা,সাপছড়ি,মগবান,বালুখালী এলাকায় এবং জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় ৫ সেনা সদস্যসহ ১১৮ জন মারা যান। এতে কয়েক শত ঘরবাড়ী এবং রাঙামাটি-চট্টগ্রাম সড়ক বিধস্ত হয়ে পড়ে। সারাদেশের সাথে সড়ক যোগযোগ বিচ্ছিন্ন থাকে। তবে লোকজনের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে কাপ্তাইয়ে নৌপথে লঞ্চ চলাচল ব্যবস্থা চালু করে স্থানীয় প্রশাসন।
এদিকে পাহাড় ধসের কারণে রাঙামাটির শাল বাগান এলাকায় দেড়শ ফুট জুড়ে মাটি ধসে পড়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দীর্ঘ আট দিন ধরে সেনা বাহিনীর ইঞ্জিয়ারিং কোর এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ওই স্থানের সড়কের দুই পাশে মাটি ভরাটসহ ইটের খোয়া ফেলার সমাপ্ত করেছেন মঙ্গলবার সন্ধ্যার আগেই।


অপরদিকে, পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি সদরসহ ৫টি উপজেলায় ক্ষতিগ্রস্থ লোকজনদের ও ঘরবাড়ি সম্পত্তির ক্ষয়ক্ষতির তালিকা এখনো সম্পন্ন হয়নি। এখনো তালিকা তৈরীর কাজ অব্যাহত রয়েছে। তবে আগামী দুএকদিনের তালিকা সম্পন্ন হবে বলে জানিয়ে প্রশাসন। রাঙামাটি সদর উপজেলায় ১৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত ক্ষতিগ্রস্থদের খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের সহকারী উপ-প্রকৌশলী আবু মুছা জানান, ভারী বৃষ্টিপাত না হলে আজ বুধবার সকালে ইটের বিছানোর পর পরই হালকা যানবাহন চলাচলের জন্য সড়কটি খুলে দেয়া হতে পারে। তবে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে আজ বুধবার সড়ক মন্ত্রনালয়ের সচিব ও সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন শেষে সমম্মিলিত আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।


জেলার স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কে রাঙামাটি সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শহিদ তালুকদার জানান, গেল ১৩ জুন থেকে অদ্যাবধি হাসপাতালে আনীত লাশের ময়না তদন্ত ও ভর্তিকৃত ৬৮জন রোগীর মধ্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। এর ,মধ্যে কয়েক জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে উন্নতর চিকিৎসার জন্য পাঠেেনা হয়েছে। এবং অনেকেই চিকিৎসা গ্রহন শেষে সুষ্ঠ অবস্থায় বাড়ী ফিওে গেলেও হাসপাতালে আরও ৩৬জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অতি ৃবষ্টির কারণে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য ৬ জন চিকিসক ও ১১জন সহকারী চিকিৎসকের একটি দল আজ চট্টগ্রাম থেকে রাঙামাটিতে পৌছাবে।


এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এক প্রেস ব্রিফিং বলেছেন,বৃষ্টিপাতে পাহাড় ধসের কারণে ইতোমধ্যে সমগ্র জেলায় মৃত ১১৮ জনদের আত্বীয় স্বজন জনপ্রতি নগদ ৩০ হাজার টাকা, ত্রিশ কেজি চাউল বিতরণ করা হয়েছে। ১৯টি আশ্রিত কেন্দ্রে ৫শতাধিক শিশু রয়েছে। তাদের শিশুতোষ জামা কাপড় বিতরনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।


তিনি আরো বলেন, এ ঘটনার জন্য আরো এক কোটি টাকা,দুই’শ মেঃটন চাউল, ৫,শত কম্বলের চাহিদা ত্রাণ মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রেগুলোতে স্যানিটেশন নিশ্চিত করার জন্য ৯০টি ভ্রাম্যমান ল্যাটট্রিন চট্টগ্রাম থেকে নিয়ে এসে বিভিন্ন কেন্দ্রে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ