• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ৪ দিন ব্যাপী রাস উৎসব

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2017   Saturday

খাগড়াছড়িতে চারদিন ব্যাপী রাস পূর্ণিমা উপলক্ষে রাস লীলা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ উৎসব চলছে।

 

উৎসবের তৃতীয় দিনে শনিবার খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে বেলা ১২টা থেকে পার্থিব সকল জীবের মঙ্গল কামনায় পূজা, ভোগরাগ পাঠ ও আরতি কীর্তন অনুষ্ঠিত হয়। আরতি শেষে মন্দির প্রাঙ্গণে প্রতিমা দর্শন ও প্রার্থনা করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ভক্তরা। 

 

রাস উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কীর্তনীয়া দল অহোরাত্র মহানাম সংকীর্তন পরিবেশন করেন। কীর্তন উপভোগ করতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড়।

 

রোববার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মধ্য দিয়ে শেষ হবে চারদিনের রাস উৎসব।

 

রাস উৎসবকে ঘিরে খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়কে বসেছে গ্রামীণ মেলা। জেলা সদরসহ রামগড়, মহালছড়ি ও দীঘিনালা উপজেলার মন্দিরগুলোতে চলছে রাস উৎসব। শনিবার খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলা শহরস্থ শ্রী শ্রী লক্ষ¥ীনারায়ন মন্দির ও দুপুর ২টায় দিঘীনালার বোয়ালখালী নারায়ন মন্দিরে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের  রাস উৎসব পরিদর্শন করেন । এসময় তিনি মন্দিরে উপস্থিতি ধর্ম প্রাণ পূণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণেও অংশ নেন। এসময় তিনি উৎসব উদযাপনে খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন এবং তাৎক্ষনিক কমিটির নিকট নগদ অর্থ প্রদান করেন। পরিদর্শন কালে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী ও সদস্য শতরূপা চাকমা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বাংলাদেশের সবচেয়ে ধর্মীয়-সংস্কৃতি এবং ভাষাগ্রত বৈচিত্র্যেে জনপদ হলো ‘পার্বত্য চট্টগ্রাম’। ঐতিহাসিকভাবেই এ অঞ্চলের পাহাড়িরা শান্তিপ্রিয় এবং অতিথি পরায়ন। সময়ের পালাবদলে এবং নানা রাজনৈতিক বাস্তবতায় পাহাড়ে মানুষ বেড়েছে। নানা ধর্মীয় আচার-আচরণ আর উৎসব বেড়েছে। এসবই এ অঞ্চলকে দেশে-বিদেশে অন্যমাত্রায় নিয়ে গেছে। কিন্তু একটি মহল পাহাড়ের সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি অত্যন্ত সজাগ দৃষ্টিতে তাঁদের সম্মিলিত ভাবে প্রতিহত করার আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ