• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে রেশম চাষের সম্প্রসারণ ও উন্নয়ন দ্বার খুলতে যাচ্ছে

Published: 27 Feb 2015   Friday

তিন পার্বত্য জেলায় রেশম চাষের সম্প্রসারণ ও উন্নয়নের সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। রেশম চাষ সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পথেকে সম্ভাব্যতা যাচাই কতে ৫ সদস্যের একটি কমিটি শুক্রবার কাপ্তাইয়ের কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। 

 

উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্প্রতি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় মন্ত্রণালয়ের আওতাধীন রেশম শিল্প সম্পর্কে তিনি খোঁজখবর নেন। এসময় তিনি তিন পার্বত্য জেলায় রেশম শিল্পের ব্যাপক সম্প্রসারণ ও উন্নয়নের আগ্রহ প্রকাশ করেন। সে অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের সংম্ভাব্যতা যাচাই করতে গঠিত কমিটি তিন পার্বত্য জেলায় সরেজমিন পরিদর্শন করছেন। 


জানাগেছে, তিন পার্বত্য জেলায় রেশম চাষ সম্প্রসারণ ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কয়েকদিন ধরে এ কমিটি পার্বত্য জেলা সমূহের বিভিন্ন উপজেলা সরেজমিন পরিদর্শন করেন। এরই অংশ হিসেবে শুক্রবার কমিটির সদস্যরা কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের তালুকদার পাড়া ও বারঘোনা মুখ তঞ্চঙ্গ্যাপাড়া পরিদর্শন করেন।

 

এসময় কমিটির আহ্বায়ক বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান, কমিটির সদস্য সচিব ও বোর্ডের গবেষনা কর্মকর্তা (পরিকল্পনা) মো: সিরাজুর রহমান, সদস্য ও উর্দ্ধতন গবেষনা কর্মকর্তা কামনাশীষ দাশ, সদস্য ও উপ-পরিচালক মো: রাশেদুল হক, সদস্য ও হিসাব রক্ষক মো: মজিবুল হক এলাকার বিভিন্ন চাষীদের সাথে রেশম চাষ সম্পর্কে মতবিনিময় করেন।

 

সূত্র জানায়, ‘প্রজেক্ট অন সেরিকালচার রিসার্চ এন্ড টেকনোলজি ডিসেমিনেশন ইন হিলি ডিস্ট্রিকের’ আওতায় চন্দ্রঘোনা রেশম গবেষনা কেন্দ্র কর্তৃক ২০০৯-২০১৪পর্যন্ত একটি প্রকল্প হাতে নেয়। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এ প্রকল্পের আওতায় পাহাড়ী-বাঙ্গালী বেকার যুবক-যুবতীদের রেশম চাষের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে গড়ে তোলায় এ প্রকল্পের উদ্দেশ্য। ইতিমধ্যে এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে অনেক যুবক-যুবতী নিজেদের সাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হয়েছে। কমিটির সদস্যরা সাবলম্বী যুবক-যুবতীদের দেখে অভিভূত হয়ে পড়েছে।

 

এ ব্যাপারে কমিটির আহ্বায়ক মো: মাহাবুবুর রহমান জানান,সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দেওয়ার পরেই প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ