• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল বিষয়ে সহায়তাকারীদের মৌসূমব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2015   Monday

রাঙামাটিতে সোমবার থেকে দশ দিন ব্যাপী সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুল বিষয়ে সহায়তাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

জেলা প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ বাস্তবায়নে এবং ড্যানিডা অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন জেলা পরিষদচেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের আহ্বায়ক বৃষকেতু চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোঃ সাখাওয়াত হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের এফএফএস টেকনিক্যাল কোয়ালিটি কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল প্রমূখ। স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা। কর্মশালা শেষে চেয়ারম্যান প্রশিক্ষাণার্থীদের মাঝে প্রশিক্ষনের উপকরণ বিতরণ করেন। কর্মশালায় কৃষি, মৎস্য চাষ ও প্রাণী সম্পদ বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। জেলার বিভিন্ন উপজেলার মোট ৩০জন কৃষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।

 

উদ্ধোধনকালে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষকদের সুবিধার্থে দশ টাকা দিয়ে একাউন্ট খোলা থেকে শুরু করে ঋণ প্রদান’সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। বর্তমানে দেশের ১৬ কোটি মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে বাংলাদেশ শ্রীলংকায় চাউল রপ্তানি করছে এটি আমাদের দেশের জন্য একটি গর্বের বিষয়।

 

তিনি আরও বলেন, পড়ার জন্য যেমন কোন বয়স লাগে না তেমনী প্রশিক্ষণের কোন শেষ নেই। জ্ঞান ও অভিজ্ঞতা হচ্ছে অমূল্য সম্পদ। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা দুটোই প্রয়োজন। তিনি বলেন, আজকের অর্জিত প্রশিক্ষণের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে কৃষি উন্নয়নে নিজের, প্রতিবেশী, গ্রাম  এবং সমাজ তথা দেশের উন্নয়নে প্রয়োগ করতে হবে। তবেই পার্বত্য অঞ্চলে কৃষিক্ষেত্রে বিল্পব ঘঠানো সম্ভব।  প্রশিক্ষণের অভিজ্ঞতাকে গ্রামের প্রান্তিক কৃষকদের হাতে কলমে বুঝাতে হবে।

 

তিনি বলেন, আমাদের পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমান অনাবাদি জায়গা রয়েছে সেগুলোকে কৃষিক্ষেত্রে সঠিক ভাবে কাজে লাগালে এখানকার মানুষের চাহিদা মিটিয়ে দেশের অন্যনো জেলার চাহিদাও পূরণ করা সম্ভব। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ