• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে খাঁচায় পরীক্ষামূলকভাবে মাছ চাষ প্রকল্পের উদ্বোধন

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2015   Sunday

কাপ্তাইয়ের রোববার কর্ণফুলী নদীতে খাঁচার মধ্যে পরীক্ষামূলকভাবে মাছ চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে এই প্রথম খাচাঁর মধ্যে পরীক্ষামূলক মাষের উদ্যোগ নেয়া হয়েছে। 


বনশ্রী কমপ্লেক্স সংলগ্ন কর্নফুলী নদীতে খাঁচার মধ্যে পরীক্ষামূলকভাবে মাছ চাষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্না। এসময় প্রকল্পের উদ্যোক্তা প্রকৌশলী রুবায়েত আকতার আহমেদ ও মো: সেলিম রেজাসহ উপজেলা মৎস্য উন্নয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় খাচাঁয় ২২ দিন বয়সী ১০ গ্রাম ওজনের ১১ হাজার তেলাপিয়ার (মনোসেক্স) পোনা অবমুক্ত করা হয়। 


প্রকল্পের উদ্যোক্তা প্রকৌশলী রুবায়েত আকতার আহমেদ ও মো: সেলিম রেজা জানান, ৩টি খাঁচার মধ্যে কেইস কালটিফিউশন পদ্ধতিতে ভাসমান মাছ চাষ প্রকল্পের যাত্রা শুরু করা হয়েছে। ৩ মাসের মধ্যে ১০গ্রাম ওজনের একেকটি মাছ ২৫০গ্রাম ওজনে বৃদ্ধি পাবে। তখন এসব মাছ খাওয়া এবং বিক্রির উপযোগী হবে। সঠিকভাবে মাছের বৃদ্ধি হলে এ প্রকল্পের আকার আরও প্রসারিত করা হবে। তখন প্রকল্পের আওতায় অনেক কর্মসংস্থানও সৃষ্টি হবে। তখন এর সাথে অন্যান্য প্রজাতির মাছের চাষও করা যাবে। এতে স্থানীয় জনগণের মাছের ঘাটতি অনেকটা মিটবে বলে তারা আশা প্রকাশ করেছেন। 


প্রসঙ্গত, কাপ্তাই হ্রদ মৎস্য ভান্ডার হলেও স্থানীয় চাহিদা না মিটিয়ে এসমস্ত মাছ দেশের অন্যত্র সরবরাহ করা হয়। ফলে এলাকাবাসীকে সামুদ্রিক মাছের উপরেই অনেকটা নির্ভর করতে হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ