• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন ফিরিয়ে আনতে ড্রেজিংয়ের প্রয়োজন–উষাতন তালুকদারএমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2014   Wednesday

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন ফিরিয়ে আনতে দ্রুত হ্রদের নাব্যতার জন্য ড্রেজিংয়ের প্রয়োজন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কাপ্তাই হ্রদে ৬ টি পয়েন্টে ড্রেজিং করা গেলে মাছ তাদের প্রাকৃতিক প্রজনন করতে পারবে। তা নাহলে হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। বুধবার রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ উষাতন তালুকদার এ কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা মৎস্য দপ্তর, বিএফআরআই এবং বিএফডিসির যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে  মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস, এম জাকির হোসেন, পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফ উদ্দিন আহম্মেদ, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মাইনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা, জেলা মৎস্য কর্মকর্র্তা মোঃ আব্দুল হান্নান মিয়া। মৎস্যজীবিদের পে বক্তব্য রাখেন জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া। এর আগে জেলা পরিষদ প্রাঙ্গন থেকে মৎস্য সপ্তাহ উপলে ‘অন্ন, বস্ত্র, বাসস্থান; মৎস্য চাষে সমাধান’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে জেলা শিল্পকলা একাডেমী কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় । সভাপতির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কাপ্তাই হ্রদের মাছ শিকার বন্ধ সময়ে প্রকৃত জেলেদের জন্য ভিজিএফ কার্ডের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু শুধুমাত্র ২০ কেজি চাল দিয়ে তাদের অবস্থার কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। তাই রাঙামাটির প্রকৃত জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান করা গেলে দারিদ্রতা অনেকাংশে কমে আসবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে প্রকৃত জেলেদের সমিতির মাধ্যমে ভূমি বন্দোবস্তী প্রদানের মাধ্যমে মিশ্র ফলজ বাগান সৃষ্টি করার উপরও গুরুত্বারোপ করেন। এদিকে জেলা পর্যায়ের  মৎস্য সপ্তাহ উপলে  রাঙামাটিতে জেলা পরিষদ, মৎস্য বিভাগ, মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং মৎস্য গবেষনা কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য  আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, বর্তমান সরকারের সময় মৎস্য সেক্টরে সম্পাদিত উন্নয়ন কর্মকান্ডের উপর প্রামান্য চিত্র  প্রদর্শনী, গণমাধ্যম কর্মীদের সাথে ফরমালিন ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা, মৎস্য চাষীদের মাছে মাছের পোনা বিতরন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ