• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

২৭ বছরে বন্ধ হয়ে গেছে কাপ্তাইয়ের ৮ টি সিনেমা হল

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2018   Monday

আকাশ সংস্কৃতির দৌরাত্বে আর দশকের অভাবে গেল ২৭ বছরে বন্ধ হয়ে গেছে কাপ্তাই উপজেলার ৮টি সিনেমা হল।অথচ এই কাপ্তাই উপজেলা এক সময় রাঙামাটি জেলার মধ্যে বিনোদনের সেরা স্থান হিসেবে বিবেচিত হতো।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৯০ দশক পযন্ত কাপ্তাই উপজেলা ছিল জেলার সবচেয়ে বেশি উন্নয়নশীল এলাকা।সমগ্র উপজেলায় ৭/৮টি সিনেমা হল ছিল।এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ছিল বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।প্রায় সারা বছর জুড়েই এসব সংগঠনের কোন না কোন অনুষ্ঠান চলত।অথচ সময়ের সাথে সাথে একে একে বিনোদনের সব মাধ্যমই বন্ধ হয়ে গেছে।১৯৮৮ সালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাধীন "অলিম্পিয়া সিনেমা হল"বন্ধের মাধ্যমে উপজেলার বিনোদন অংগনে ধ্বস শুরু হয়।`৯০ সালে বন্ধ হয়ে যায় কাপ্তাই নতুন বাজারে অবস্থিত "লোটাস"সিনেমা হল। ১৯৯১ সালের প্রলয়ংকারি ঘূণিঝড়ে বিধ্বস্থ হয়ে পড়ে চন্দ্রঘোনা কেপিএমের আওতাধীন চান্দিমা সিনেমা হল।প্রায় একযুগ সিনেমা হলটি বন্ধ থাকার পর ২০০৩ সালে বিপুল পরিমানে অথ ব্যয় করে হলটি পুনরায় চালু করা হলেও দশকের অভাবে একমাসের মাথায় হলটি বন্ধ করে দিতে বাধ্য হয় মিল প্রশাসন।


১৯৯৯ সালে বিধ্বস্থ হওয়ার বাংগালহালিয়ার "শান্ত" সিনেমা হলটি আর চালু করা হয়নি।২০০২ সালে বন্ধ করে দেওয়া হয় রাইখালীর"উরমি" সিনেমা হল।এরপর বন্ধের তালিকায় যুক্ত হয় মিতিংগাছড়ির" বজ্রংগনা" সিনেমা হল। কাপ্তাই " বনলতা" সিনেমা হলটি মাঝে মধ্যে চালু করা হলেও দশকের অভাবে অধিকাংশ সময়ই বন্ধ রাখে মালিকপহ্ম।অবশেষে লোকসান জনিত কারণে বিগত জোট সরকারের সময় এটিও বন্ধ করে সেটিকে বরফকলে রুপান্তরিত করে।বন্ধ এসব সিনেমা হল আবার পুনরায় চালু হবে এমন স্বপ্ন এখন আর কেউ দেখে না।


বিনোদনের সহজ মাধ্যম সিনেমা হলগুলো কেন বন্ধ হয়ে গেছে এমন প্রশ্ন করা হলে কয়েকজন সিনেমা হল মালিকরা বলেন, আকাশ সংস্কৃতি ও ইন্টারনেটের বদৌলতে মোবাইলের মাধ্যমে এখন হাতেহাতে নতুন সিনেমাগুলি চলে আসে।হলে বসে এখন সিনেমা দেখার সময় কই।আর অল্প টাকা খরচ করলেই সদ্য মুক্তি পাওয়া ছবি গুলো মোবাইলে অথবা টিভির মাধ্যমে দেখা সম্ভব হয়।এছাড়াও আগের মতো পারিবারিক কাহিনীর তেমন সিনেমা তৈরী হয়না বিধায় হলে বসে ছবি দেখার আগ্রহও মানুষের নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ