• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর সহায়তায় বিনামূল্যে চোখের চিকিৎসা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2018   Sunday

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনী রোববার দিনভর বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করেছে।


সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে কুমিল্লাস্থ ‘জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও হাসপাতালের উদ্যোগে এলাকবাসীদের চক্ষু সেবা ছাড়াও সব ধরনের চিকিৎসা দেয়া হয়। রোববারের তৃতীয় বারের বিনামূল্যের চক্ষু সেবা আয়োজনে মধ্য দুপুর পর্যন্ত কয়েক হাজার বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী নারী-পুরুষ ও শিশু চোখের চিকিৎসা নিয়েছে। সকাল থেকে লাইনে দাঁড়ানো রোগীর সারি দেখেই বোঝা গেছে মাটিরাঙ্গার মানুষ কতোটা চিকিৎসা সেবা বঞ্চিত। কুমিল্লাস্থ ‘জাতীয় অন্ধ কল্যাণ সমিতি’র দুইজন বিশেষজ্ঞ, চারজন চিকিৎসক এবং একজন সার্জন দিনভর কয়েক হাজার রোগীকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়েছেন। এই আয়োজনের ধারাবাহিকতা দেখতে চান এলাকাবাসী।


জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও কুমিল্লা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসান আল বান্না জানান, মাটিরাঙ্গার মতো প্রত্যন্ত পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সহযোগিতায় রোগীদের ব্যাপক সাড়া দেখে সন্তুষ্ট। ভবিষ্যতে সুযোগ পেলে বার বার সেবা দিতে পারলে ভালো লাগবে।


জাতীয় অন্ধ কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা যুগ্ম-সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী জানান, বছর জুড়েই দেশের নানা প্রান্তে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি’ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডাকে সাড়া দিয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং অপারেশন সেবা দিয়ে থাকে। মাঠ পর্যায়ে সর্বোচ্চ সেবা, প্রয়োজনীয় ঔষধপত্র দেয়ার পাশাপাশি ছোট-খাটো অপারেশন সারানো হয়। আর যেসব অপারেশন আবাসিক পর্যায়ের সেসব রোগীদেরকে কুমিল্লায় নিয়ে গিয়ে চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পেঁছে দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ