• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে দুর্বৃত্তের হামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি গুরুতর আহতঃ আটক ৪

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2018   Friday

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। তাকে গুরুত্ব্র আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪জনকে আটক করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চকমা শুক্রবার সকালের দিকে উপজেলা পরিষদ থেকে চালকসহ একটি মোটর সাইকেলে সরকারি দলের এক নেতার সাথে দেখা করতে আদালত সড়কের দিকে যাচ্ছিলেন। ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্তরা তাঁকে প্রেস ক্লাবের সামনে গাড়ি থামিয়ে মাথায় ইট ও লোহার রড দিয়ে আঘাত করে। এসময় তাঁর আর্ত চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) যা. নয়নময় ত্রিপুরা জানান, চেয়ারম্যানের মাথায় আঘাত গুরুতর। তাঁর বমি বমি ভাব লক্ষ্যনীয়। তাই তার উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে। তবে তাদের নাম জানা যায়নি।


খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কি কারণে বা কারা এই হামলায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া চেয়ারম্যান মহাজনপাড়াস্থ নিজ বাড়ি ছেড়ে উপজেলা পরিষদের অফিস কক্ষেই অবস্থান করেন বলে জেনেছি।


এদিকে চঞ্চুমনি চাকমার স্বজনরা এই ঘটনায় এমএন লামরা গ্রুপের জনসংহতি সমিতির’র(সংস্কারপন্থী) শীর্ষনেতা পেলে বাবুকে দায়ী করেছেন। অপরদিকে ইউপিডিএফের এ ঘটনার জন্য সংস্কারবাদী জেএসএস-কে দায়ী বিবৃতিতে অভিযোগ করা হয়, , চঞ্চুমনি চাকমার উপর হামলা ছাড়াও এমএন লামরা গ্রুপের জেএসএস’র (সংস্কারপন্থী) সশস্ত্র সদস্যরা গেল বৃহস্পতিবার আলুটিলায় ইউপিডিএফ সদস্য জ্ঞানেন্দু চাকমাকে হত্যা, দিবাগত রাতে কমলছড়ির ইটছড়ি থেকে শান্ত চাকমা(৪২) নামে এক ব্যক্তিকে অপহরণ ও বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে হত্যার শিকার হওয়া জ্ঞানেন্দু চাকমার লাশ নিতে আসা তার ছোট ভাই কালায়ন চাকমাকে পুলিশের সামনে থেকে অপহরণ করে মারধর করেছে।


বিবৃতিতে অবিলম্বে চঞ্চুমনি চাকমার উপর হামলাকারীসহ খুন-গুম-অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় জড়িত সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তবে এমএন লারমা গ্রুপের জেএসএস’র পক্ষ থেকে এই অভিযোগ সত্য নয় বলে দাবী করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ