• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে বিএনপি থেকে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2014   Saturday

বান্দরবানের বিএনপি থেকে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। বিএনপি ও  নেতা বান্দরবান সদর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান সাচপ্রু মার্মা সাবুখইর  নেতৃত্বে বিএনপির তিন শতাধিক নেতা কর্মী  পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির কাছে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি চুক্তি করেছিল এবং শান্তি চুক্তির সকল ধারা উপধারা আওয়ামীলীগ সরকারই বাস্তবায়ন করবে। বিএনপি নেতা ও বান্দরবান সদর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান সাচপ্রু মার্মা সাবুখইর  নেতৃত্বে বিএনপির তিন শতাধিক নেতা কর্মী শনিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজি মোঃ মজিবর রহমান,সহ সভাপতি একেএম জাহাঙ্গীর,আওয়ামীলীগ নেতা মংক্যচিং চৌধুরী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,সদ্য আওয়ামীলীগে যোগদান কারী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মুছা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি তার বক্তব্যে আরও বলেন আগামী পাঁচ বছরের এক ঘন্টার পুর্বেও জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। তিনি বিএনপিকে কোন দুঃচিন্তা না করে সংবিধান অনুযায়ী নির্বাচনে প্রস্তুতি নেয়ার আহবান জানান। প্রতিমন্ত্রী যোগদান কারীদের উদ্দেশ্যে বলেন আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই সমগ্র বাংলাদেশে উন্নয়নের জোয়ার শুরু হয়। অপর দিকে অন্য কোন দল সরকার গঠন করলে উন্নয়নকে বাধা গ্রস্থ করে তাদের পকেট ভারী করতে শুরু করে। তিনি বলেন বান্দরবানের মহিলা কলেজ আওয়ামীলীগ সরকার প্রতিষ্ঠিত করে কলেজটি সরকারী করন করে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে কলেজটি সাত বছর বন্ধ করে রেখেছি। যদি কলেজটি চালু রাখা হতো প্রতি বছর এক শত জন করে হলেও সাত শতজন মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্ননিয়োগ করতে পারতেন। তিনি যোগদান কারীদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন মুলক কাজে অংশ গ্রহন করে দেশ এবং জন সেবায় আত্ননিয়োগ করার আহবান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ