• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীঘিনালায় যুব ফোরাম নেতাকে আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2014   Thursday

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলায় গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য লালন চাকমাকে আটকের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক জোজো চাকমার স্বাস্খরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের চেঙ্গী স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন  যুব ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির সভাপতি আলোবরণ চাকমা। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব রিপন চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সহ সাধারন সম্পাদক জেসীম চাকমা। সমাবেশ পরিচালনা করেন এল্টন চাকমা। এর আগে যুব ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির ব্যানারে স্বনির্ভর থেকে একটি বিক্ষোভ মিছিল নারাঙহিয়া হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়। বক্তারা অভিযোগ করে বলেন, গত ৩ সেপ্টেম্বর ভিয়েতনামের মহান বিপ্লবী নেতা ‘হো চি মিন’-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগদান শেষে বাড়ি ফেরার পথে দীঘিনালা বাস টার্মিনাল থেকে পুলিশ বিনা কারণে লালন চাকমাকে আটক করে। আটকের পর তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে খাগড়াছড়ি জেলা হাজতে পাঠানো হয়েছে। বক্তারা আরও বলেন, দীঘিনালার বাবুছড়ায় বিজিবি কর্তৃক ২১ পরিবারকে উচ্ছেদ করার বিরুদ্ধে লালন চাকমা সবসময় সোচ্চার ছিলেন। যার কারণে তাকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। অন্যায়ভাবে নেতা-কর্মীদের ধরপাকড়ের মাধ্যমে সরকার পাহাড়িদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমনের চেষ্টা করছে। বক্তারা অবিলম্বে আটককৃত যুব ফোরাম নেতা লালন চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি ও অন্যায় ধরপাকড়-হয়রানি বন্ধ করার দাবি জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ