• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমার শেষ কৃত্য সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2018   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমার শেষ কৃত্য বৃহস্পতিবার রাঙামাটি রাজবন বিহার শ্মশানে সম্পন্ন হয়েছে।


এদিকে প্রয়াতের মরদেহ ঢাকা থেকে রাঙামাটি পৌছালে বিভিন্ন পেশাজীবির লোকজন শহরের তবলছড়ির বাস ভবনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।


জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে রাঙামাটি রাজবন বিহারে শশ্নানে কল্পরঞ্জন চাকমার দাহক্রীড়া সম্পন্ন হয়। এর আগে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে বৌদ্ধ ভিক্ষু সংঘের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এ ধর্মীয় আচার অনুষ্ঠানে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় ছাড়াও প্রয়াতের আত্বীয়-স্বজন ও বিভিন্ন পেশাজীবির লোকজন যোগদান করেন।


সকালে শহরের তবলছড়িস্থ বাস ভবনে রাখা প্রয়াত কল্পনা চাকমার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। এছাড়া শ্রদ্ধা জানান খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান যথাক্রমে বৃষ কেতু চাকম। এসময় তারা প্রয়াতের আতœার সৎগতি কামনায় দাঁড়িয়ে কিছুক্ষন নীরবতা পালন করেন। কল্পরঞ্জন চাকমার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ,পরে তাঁরা পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনকে সান্তনা দেন ।


তাছাড়ও  তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, মনোয়ারা আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা’সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।


প্রয়াতের পারিবারিক সূত্রে জানা গেছে আগামী ৩ আগষ্ট রাঙামাটির আনন্দ বিহারে সাপ্তাহিক অন্ত্যষ্টিক্রিয়া অনুষ্ঠতি হবে।


উল্লেখ্য, সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা গতকাল বুধবার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বৎসর। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রথম পূর্নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুবারের নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ