• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2018   Friday

“সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  শুক্রবার রাঙামাটিতে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রাণীসম্পদ দপ্তরের প্রশিক্ষন ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত  ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মনোরঞ্জন ধর এর সভাপতিত্বে এ সময় রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাচিং মারমা, নানিয়ারচর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: অমর জ্যোতি চাকমা ও খামারী স্বর্ন কিশোর চাকমা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা ও ডিমের পুষ্টিগুন সর্ম্পকে প্রজেক্টরের মাধ্যমে সভায় উপস্থাপন করেন জেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: দেবরাজ চাকমা। 

 

এর আগে জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণীসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণীসম্পদ দপ্তরের প্রশিক্ষন ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালি ও আলোচনাসভায় জেলা ও উপজেলার খামারি এবং  প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

 

আলোচনাসভা প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, সমাজ থেকে ডিম খাওয়া নিয়ে যেসব কুসংস্কার রয়েছে তা দূর করে সুস্থ্য থাকার জন্য প্রতিদিনের খাদ্য হিসেবে ডিমের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। এখনও বিভিন্ন সমাজের অনেকেই মনে করে পরীক্ষার সময় ডিম খাওয়া যাবেনা। এটি একটি নিছক ভুল ধারনা।

 

 তিনি আরো বলেন, ডিমে সুলভ মূল্যে উচ্চ মাত্রার প্রোটিন পাওয়া যায়। ডিম খাওয়ার ফলে দুশ্চিন্তা ও চাপ কমানোর পাশাপাশি চামড়া মসৃন করে এবং চোখ সুরক্ষা, সুন্দর দাঁত ও হাড় গঠনে সাহায্য করে। এক কথায় আমাদের সুস্থ থাকার জন্য প্রতিদিন ডিম খাওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, পরিবারের প্রোটিনের চাহিদা পূরণে ডিমের বিকল্প নেই। তিনি সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকা ও বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিমের পুষ্টি ও গুণাগুন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ