• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

গুইমারায় পার্বত্য চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে কংজরী চৌধুরী
পাহাড়ি-বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করে নৌকাকে জয়ী করতে হবে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018   Sunday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী  বলেছেন,পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য অঞ্চলের শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-বিদ্যুৎসহ জীবনমান উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমান সরকারের এ উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে একটি মহল সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকলকে সজাগ থেকে আগামী নির্বাচনে এই সরকারকেই জয়ী করতে হবে।

 

রোববার গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে পার্বত্য চুক্তি’র ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শান্তি র‌্যালী উত্তর আলোচনা সভায় এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতার পর শান্তিবাহিনী নামক একটি সংগঠন পার্বত্য এলাকায় পাহাড়ি বাঙ্গালিদের উপর নির্যাতন নিপিড়নসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেগে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর একটি খাগড়াছড়ি স্টেডিয়ামে শান্তিবাহিনীর অস্ত্র সমর্পন ও চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরে এসেছে। চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে জনগণ নিরাপদে দিনে ও রাতে চলাফেরা করতে পারছে,পর্যটন শিল্পেও এসেছে ব্যাপক পরিবর্তন। সকলের প্রচেষ্টা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

গুইমারা মডেল হাই স্কুল মাঠে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম। পরে একটি বর্ণাঢ্য শান্তি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় অন্যান্যদের মধ্যে গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল হাই, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাওসার আহম্মেদ, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারম, গুইমারার ইউএনও পঙ্কজ বড়ুয়া, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মেমং মারমা বক্তব্য রাখেন।

 

এতে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল মো: নওরোজ নিকোশিয়ার, লক্ষীছডি জোন কমান্ডার লে: কর্নেল মো: মিজানুর রহমান,যামিনীপাড়া জোন কমান্ডার লে: কর্ণেল মো: মাহমুদুল হক,পলাশপুর জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ সাইফল্লাহ মিরাজুল আলম,রামগড় জোন কমান্ডার লে: কর্ণেল মো: তারিকুল হাকিম, ২৪ আর্টিলারি ব্রিগেড মেজর ফাহিম মোনায়েম হোসেন,জিএসও-২ মেজর মোহাম্মদ পারভেজ ও সামরিক-বেসামরিক,রাজনৈতিকসহ বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীরা এতে অংশ নেয়।

 

উল্লেখ্য, ১৯৯৭ সালের এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার লক্ষে পার্বত্য চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বন্ধ করে সার্বিক উন্নয়ন আনয়নের পাশাপশি সামাজিক, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের নব দিগন্তের সুচনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ