• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বর্ষবরণ উপলক্ষে বিলাইছড়িতে ঐতিহ্যবাহী আদিবাসী সম্প্রদায়ের খেলাধুলার আয়োজন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2019   Sunday

সারাদেশের মত পার্বত্য চট্টগ্রামেও নতুন বছরকে বরণের জন্য নেয়া হয়েছে নানা কর্মসূচী। এবং তারই অংশ হিসেবে রোববার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকা বৃন্দের আয়োজনে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে চাকমা, মারমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

 

ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে ঘিলা খেলা, উবোগীত, বাঁশ খরম, বাঁশ বেয়ে উঠা, অন্ধ হাড়ি ভাঙ্গা, চেয়ার বদল, ঝুড়িতে বল নিক্ষেপ, চামচ দিয়ে মার্বেল দৌড়, সুই সুতা দৌড় স্ব স্ব ভাষায় কবিতা আবৃত্তি, ঐতিহ্যবাহী পোশাক পরিধান প্রতিযোগীতা ও বস্তা দৌড় খেলা অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামের সকল শ্রেণীর লোকজন খেলায় অংশগ্রহণ করে।

 

এর আগে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শাক্য প্রিয় ভিক্ষু ফিতা কেটে খেলার উদ্বোধন করেন। পরে এক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির সভাপতি দয়াময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাথোয়াই মার্মা, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ১২৬ নং বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমা, ওয়ার্ড মেম্বার জ্যোতি ময় চাকমা, কার্বারী জগৎ জ্যোতি চাকমা ও বিলাইছড়ি আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা। সঞ্চালনায় ছিলেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক থুইপ্রু মারমা।

 

এছাড়াও সকালে উপজেলার অন্তর্গত সকল বিহারের মত ধুপ্যাচর বিহারেও নতুন বছরকে বরণ উপলক্ষে বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার ও বিভিন্ন দানের আয়োজন করা হয়। যাতে করে পুরাতন বছরের সকল গ্লানি ও দুঃখ-কষ্ট মোসনের মাধ্যমে নতুন বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে তার জন্য বছরের প্রথম দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনার্থে বিশেষ প্রার্থনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ