• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

দীঘিনালায় বিজিবি’র ব্যাটালিয়ন সদর দপ্তরের স্থান অন্যত্র নির্ধারণ ও উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে নিজ জমিতে পুনর্বাসনের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2015   Tuesday

দীঘিনালায় শশী মোহন কার্বারী পাড়া থেকে নির্মিতব্য বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তরের স্থান অন্যত্র নির্ধারণ এবং উচ্ছেদ হওয়া ভারত প্রত্যাগত ২১ পরিবারকে তাদের নিজ জমিতে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

মঙ্গলবার খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক প্রদীপন খীসা এক বিবৃতিতে বলা হয়, “বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের নামে জোরপূর্বক জমি দখল ও নিরীহ গ্রামবাসীকে উচ্ছেদ কোনভাবে মেনে নেয়া যায় না। কারণ এটা কেবল অমানবিক ও অবিচার নয়, তা দেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারেরও পরিপন্থী।”

 

প্রদীপন খীসা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বেদখলকৃত স্থানে ইমারত নির্মাণের জন্য বিজিবি’র কঠোর সমালোচনা করে বলেন, “উচ্ছেদ হওয়া ভূমি মালিকদের আবেদনের প্রেক্ষিতে বিজিবির ৫১ ব্যাটালিয়নের জন্য অবৈধ জমি অধিগ্রহণের বিষয়টি এখন মহামান্য হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আদালতের স্থিতাবস্থার নির্দেশ অগ্রাহ্য করে বিজিবি`র ভবন নির্মাণ আদালত অবমাননা ছাড়া আর কিছুই নয়।”

 

ইউপিডিএফ নেতা উচ্ছেদ হওয়া ২১ পরিবার ও দীঘিনালা ভূমি রক্ষা কমিটির দাবি ও চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বলেন, “বিজিবির কাউকে উচ্ছেদ না করে অন্যত্র তার ৫১ ব্যাটালিয়নের সদর দপ্তর নির্মাণের সুযোগ রয়েছে, কিন্তু উচ্ছেদ হওয়া অসহায় পরিবারগুলোর এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই।”

 

তিনি ১৫ মার্চ উচ্ছেদ হওয়া ২১ পরিবারের পক্ষে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আয়োজিত ১৫ মার্চের শান্তিপুর্ণ পদযাত্রায় বাধা প্রদান, অংশগ্রহণকারীদের উপর নির্বিচার হামলা ও গুলি এবং গণ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিও তুলে ধরেন।

--হিলবিডি২৪.সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ