• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সরকার ভিশন ২০২১বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ে উন্নীত করে চলেছে-- কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2015   Thursday

খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ ও সাহসী দৃঢ়তায় দেশের সব শ্রেণী পেশার মানুষ এখন মানসম্মত জীবনযাপন করছেন। সরকার ভিশন ২০২১বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দ্বারপ্রান্তে উন্নীত করে চলেছে। বিএনপি-জামাতের উন্নয়ন বিরোধী নাশকতার মধ্যেও দেশের বেসরকারী খাত দ্রুত এগিয়ে চলেছে। তাই সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পেট্রোল বোমার রাজনীতিকে প্রতিহত করতে হবে।

 

বৃহস্পতিবার বর্তমান সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা ভিশন ২০২১ বিষয়ে জনগনকে অবহিতকরণ ও  উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণ বিষয়ক র‌্যালীউত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দেশব্যাপী বিশেষ প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার খাগড়াছড়িতে  র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।  জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

সকালে খাগড়াছড়ি টাউন হল চত্বর থেকে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে বের হওয়া র‌্যালীটি শহরের আদালত সড়ক, শাপলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: নিশিত নন্দী মজুমদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ মো: জাহেদুল আলম ও জেলা তথ্য অফিসার মো: আতাউর রহমান বক্তব্য রাখেন।

 

সভায় অন্যান্য বক্তারা শিক্ষা,স্বাস্থ্য, তথ্য যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নানা সাফল্য তুলে ধরে সরকারের উন্নয়ন কাজে জনগণকে  সম্পৃক্ত  হয়ে সহযোগিতার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ