• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

৫১ বিজিবির ব্যটালিয়ন সদর দপ্তর প্রতিষ্ঠায় বাধা প্রদান ও অপপ্রচারে বিজিবি`র সংবাদ সন্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2015   Friday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় নির্মাণাধীন ৫১ বিজিবির ব্যবটালিয়ন সদর দপ্তর প্রতিষ্ঠায় বাধা প্রদান, কতিপয় স্বার্থান্বেষী মহলের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, আইন-শৃংখলা বাহিনীর কার্যক্রমে বাধা এবং অপপ্রচারের প্রেক্ষপটে সংবাদ সম্মেলন করেছে বিজিবি। 

 

শুক্রবার খাগড়াছড়ি বিজিবির সদর সেক্টও হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫১বিজিবি’র পরিচালক লে: কর্ণেল কামাল আহমেদ। এসময় সদর সেক্টরের কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন এবং চট্টগ্রাম পূর্ব-পশ্চিম রিজিয়নের(বিজিবি) অপরেশন অফিসার লে: কর্ণেল তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লে: কর্ণেল তৌহিদুল ইসলাম।


সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের সর্বমোট ৪,৭২৭ কি:মি: সীমান্তের মধ্যে ৫৩৯কি:মি: অরক্ষিত রয়েছে। এরমধ্যে পার্বত্য চট্টগ্রামে ৪৭৯কি:মি: অরক্ষিত আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের অনুপ্রবেশ রোধসহ সীমান্ত এলাকার জনসাধারণ এবং তাদের জনমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে নিয়োজিত এবাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিজিবি পুর্ন:গঠন ২০০৯ এর আওতায় সীমান্ত সুরক্ষার পরিকল্পনা গ্রহণ করা হয়।

 

তারই ধারাবাহিকতায় দীঘিনালার বাবুছড়ায় সীমান্তবর্তী এলাকায় সরকারি অধিগ্রহণকৃত ভূমিতে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে ৫১বিজিবি ব্যাটলিয়ন সদর দফতর স্থাপনের কাজ শুরু করা হলেও আঞ্চলিক একটি সন্ত্রাসী সংগঠনের বিরোধীতা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর দফায় দফায় হামলা এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের টাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অধিগ্রহণ আইন মোতাবেক জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু একটি মহলের ভয়ে তারা এসব টাকা গ্রহণ করছেন না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ