• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে জনগোষ্ঠীর জলবায়ু বিপদাপন্নতা নিরূপন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2019   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সিএইচটি ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্ট (সিসিআরপি) ও এসআইডি-সিইচটি, ইউএনডিপির সহযোগীতায় দূর্গম বিলাইছড়িতে জনগোষ্ঠীর জলবায়ু বিপদাপন্নতা নিরূপন এবং স্থানীয় আপদ সহনশীল পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।

 

বুধবার সকালে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দ’ুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

 

এ সময় বিশেষ অতিথি ছিলেন বিলাইছড়ি ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনিল কান্তি দেওয়ান, বিলাইছড়ি ৪নং ওয়ার্ড মেম্বার ভদ্রসেন চাকমা, এসআইডি-সিইচটি, ইউএনডিপির জেলা কর্মকর্তা মোঃ আজাদ রহমান, সিএইটি ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্টের টেকনিক্যান কর্মকর্তা কর্মকর্তা পলাশ খীসা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তবেজেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, পার্বত্যঞ্চলে প্রকৃতি, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। অতীতে এখানকার বন, পাহাড়, ছড়া, ঝিরি-ঝর্না প্রাকৃতিক পরিবেশে ঘেরা সৌন্দয্যে ভরপুর থাকলেও এখন আর সে রকমটি নেই। তিনি বলেন, একশ্রেণীর অসাধু কাঠ ব্যবসায়ীদের যোগসাজসে পাহাড়ের সংরক্ষিত বনে হাজার হাজার অবৈধ করাতকল বসিয়ে সংরক্ষিত বনাঞ্চল গাছ কেটে সাবাড় করা হচ্ছে অবাধে। এতে উজাড় হচ্ছে দেশের বনাঞ্চল। ফলে কালে ক্রমে বন-জঙ্গল উজাড়ে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য্য।

 

তিনি আরো বলেন, বন-জঙ্গল উজাড় ও প্রাকৃতিক সৌন্দর্য্য বিনষ্টের ফলে জলবায়ু পরির্বতনে বাড়ছে বন্যা, ভারিবৃষ্টি, ভুমিধ্বস’সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। এ সকল দূর্যোগ থেকে রক্ষা ও ক্ষতির পরিমান কমিয়ে আনতে সরকার এবং বিভিন্ন দাতা সংস্থার সম্মিলিত উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। সরকার এবং দাতা সংস্থার ন্যয় পরিবেশ রক্ষায় আমাদেরকেও এগিয়ে আসতে হবে। না হলে এ ধরনের দূর্যোগ ভবিষ্যতে আরো ভয়াবহ রুপ নেবে। কষ্টসাধ্য হবে ভবিষ্যৎ প্রজন্মকে সুষ্ঠ পরিবেশে গড়ে তোলা। তাই সকলকে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বন, ছড়া, ঝিড়ি-ঝর্না এক কথায় প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সচেতন ও সোচ্ছার হওয়ার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ