• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাস্তবায়ন জোরদার বিষযক সেমিনার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2019   Wednesday

বুধবার রাঙামাটিতে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়ন জোরদার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা। উক্ত সেমিনারে রাঙামাটির বিভিন্ন সরকারী অফিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

 

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার তৃণমূল পর্যায়ে জনগণের প্রয়োজনীয় সেবাসমুহ নিশ্চিত করণের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সর্বমোট ১৩২টি সেবা চালু রেখেছে। পার্বত্য জেলা রাঙামাটির ২২টি সরকারী অফিসের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অনেকগুলো সেবা বাস্তবায়িত হচ্ছে, যার ফলশ্র“তিতে পাহাড়ের বিভিন্ন প্রান্তের । এসব বিভাগগুলোর মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা যাতে অর্ন্তভূক্ত হয় এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয় সেই লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদেরই অগ্রগামী ভূমিকা পালনের কোনো বিকল্প নেই।


সেমিনারে বক্তারা আরো বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায় থেকে সেবাগ্রহীতা চিহ্নিত করে তাকে তুলে আনতে অগ্রণী ভূমিকা পালন করে ওয়ার্ড মেম্বাররা। তাদের অনেকেই অসুদপায় অবলম্বনের মাধ্যমে অনেক সময় কিছুটা তথ্য গোপনের আশ্রয় নিয়ে থাকে। এই ধরনের প্রবনতার ফলে প্রকৃত সেবাগ্রহীতারা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে থাকে। এমতাবস্থায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচীগুলো বাস্তবায়নে সেবাগ্রহীতাদের তথ্য নিজস্ব উদ্যোগে যাচাই-বাছাই করাসহ স্থানীয় তৃণমুল পর্যায়ের জনপ্রতিনিধিদের মাঝে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই প্রতি দুই মাস অন্তর অন্তর হলেও একটি সভার মাধ্যমে সার্বিক অগ্রগতি তুলে ধরার উপর গুরুত্বারোপ করেছেন আলোচকরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ